ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১৫:৩৩:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী

গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি সোনাজয়ী পিয়া

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৯ পিএম, ৪ ডিসেম্বর ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কারাতের ইভেন্ট চলাকালীন সময়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এসএ গেমসে স্বর্ণজয়ী বাংলাদেশি অ্যাথলিট মারজানা আক্তার পিয়া।  বুধবার দুপুরে মেয়েদের দলগত কুমিতে পাকিস্তানের সঙ্গে ইভেন্টে অংশ নেয় বাংলাদেশ। এসময় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, প্রতিযোগিতার এক পর্যায়ে মারজানা মাথায় মারাত্মক আঘাত পান। তাকে নেপালের দশরথ স্টেডিয়ামের পাশে একটি হাসপাতালে ভর্তি করা হয়। খুব শীঘ্রই তার মাথার সিটি স্ক্যান করা হবে বলে জানা যায়।

মারজানা যখন অসুস্থ বোধ করছিলেন, তখন মাঠে চিকিৎসক চলে এলেও তার যথাযথ পুনর্বাসন হয়নি বলে একটি অভিযোগও উঠেছে।

এদিকে, দলগত ইভেন্টে স্বর্ণজয়ী হুমায়রা আক্তার অন্তরাও আঘাত পেয়েছেন। তবে, তার আঘাত গুরুতর না হওয়ায় আবারো ম্যাটে ফিরেছেন তিনি।

কারাতে মেয়েদের কুমি ইভেন্টে অনূর্ধ্ব-৫৫ কেজির ফাইনালে পাকিস্তানের কৌসরা সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে সোনার পদক এনেছিলেন মারজান আক্তার পিয়া। সেমিফাইনালে নেপালের মানিশ চৌধুরীকে ২-১ পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছিলেন তিনি।

-জেডসি