ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ১৩:১৫:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

গোপালগঞ্জে তীব্র শীতের সঙ্গে বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৬ এএম, ১৯ জানুয়ারি ২০২৪ শুক্রবার

গোপালগঞ্জে তীব্র শীতের সঙ্গে বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

গোপালগঞ্জে তীব্র শীতের সঙ্গে বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

তীব্র শীতের সঙ্গে বৃষ্টিতে গোপালগঞ্জের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোর থেকে বৃষ্টি আর ঠান্ডা বাতাস শীতের মাত্রাকে বাড়িয়ে দিয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় ১১ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তাপমাত্রা খুব একটা নিচে না নামলেও কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে।

বৃহস্পতিবার ভোর থেকে বেড়ে গেছে শীতের তীব্রতা। এর মধ্যেই ভোর ৬টা থেকে জেলার বিভিন্ন স্থানে শুরু হয় বৃষ্টি। এতে বিপযর্স্ত হয়ে পড়ে জনজীবন। সবচেয়ে বেশি অসুবিধার শিকার হয়েছে খেটে খাওয়া দিনমজুররা। এক দিকে শীত এবং অন্য দিকে বৃষ্টির কারণে কাজে বের হতে পারেনি তারা। কোথাও সূর্যের দেখা মেলেনি। হিমশীতল বাতাস কাঁপিয়ে তুলছে ছিন্নমূল মানুষগুলোকে। তীব্র শীতে দুর্বিষহ দিন পার করছেন তারা।

গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি আবু সুফিয়ান জানান, গত ২৪ ঘন্টায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলায় সর্বনিন্ম তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলেও জানায় আবহাওয়া অফিস।