গোপালগঞ্জে বাস- ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত-২
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১০ এএম, ১৮ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
গোপালগঞ্জে গতরাতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ১০ জন। বুধবার রাত দুইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের
গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম মজুমদার দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, খুলনা জেলার রূপসা উপজেলার আলিমুদ্দিনের ছেলে মিজান (২৫) ও অজ্ঞাত নারী (৩৫)।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম মজুমদার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সাতক্ষীরা যাচ্ছিল। বাসটি রাত দুইটার দিকে সোনাসুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে গিয়ে দূমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মিজান ও অজ্ঞাত এক নারী নিহত হন। আহত হন অন্তত ১০ যাত্রী।
খবর পেয়ে ফাসার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে পাঠায়। মারাত্মক আহত ৫ জনকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তিনি আরো বলেন, নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








