গৌরিকে নিয়ে পার্কে ঘুরতে গিয়ে মার খেয়েছিলেন শাহরুখ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ১৯ অক্টোবর ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
‘শাহরুখের জীবন জুড়ে একজন নারী রয়েছেন আর তিনি হলেন গৌরি খান। শাহরুখ খান গৌরির প্রতি আসক্ত’— শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু বিবেক ভাসওয়ানি এক সাক্ষাৎকারে কথাগুলো বলেছিলেন।
সেই গৌরিকে নিজের করে পেতে কম কাঠখড় পোড়াতে হয়নি শাহরুখ খানকে। গৌরির সঙ্গে যখন প্রেম করেন, তখন শাহরুখের বয়স কম। একবার দিল্লির গ্রিন পার্কে ঘুরতে গিয়ে স্থানীয় ছেলেদের হাতে মারও খেয়েছিলেন বলিউড বাদশা।
স্মৃতিচারণ করে শাহরুখ খান বলেন, “একবার আমি আমার গার্লফ্রেন্ডকে (গৌরি খান) নিয়ে আড্ডা দিচ্ছিলাম। কয়েকজন ছেলে আমাদের কাছে আসে। আমাকে জিজ্ঞাসা করে, মেয়েটি কে? আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলি আমার বান্ধবী। কিন্তু একটি ছেলে বলে, ‘না, মেয়েটি তোমার ভাবি।’ এরপর ছেলেদের সঙ্গে তর্ক বাধে, যা মারামারিতে গড়ায়। তারা আমাকে মেরেছিল। মারামারির সময়ে একটি ছেলে মাটির কাপ আমার মুখে ছুড়ে মেরেছিল।”
আতঙ্কগ্রস্ত হয়ে পড়ায় সেদিন গৌরি খানকে গার্লফ্রেন্ড (প্রেমিক) বলে পরিচয় করাতে পারেননি শাহরুখ। এ তথ্য উল্লেখ করে শাহরুখ খান বলেন, ‘এখনো গৌরিকে নিয়ে দিল্লিতে গেলে, কেউ যদি জিজ্ঞাসা করে উনি (গৌরি) কে? আমি বলে ফেলি, ‘সে আমার ভাবি হয়।’
১৯৮৪ সালে এক বন্ধুর বাড়িতে প্রথম দেখা শাহরুখ-গৌরির। তখন শাহরুখের বয়স ২৫। প্রথম দেখাতেই গৌরির প্রেমে পড়েন তিনি। অনেক সংগ্রামের পর ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন তারা।
বিয়ের পরও প্রায় ছয় বছর পর্যন্ত সংগ্রাম করেছেন শাহরুখ-গৌরি। ১৯৯৭ সালে শাহরুখ-গৌরীর প্রথম ছেলে আরিয়ানের জন্ম হয়। এরপরই বলিউডের অন্যতম নাম হয়ে ওঠেন শাহরুখ। অন্যদিকে গৌরী ঝুঁকে পড়েন ইন্টেরিয়র ডিজাইনিং-এর দিকে। ২০০০ সালের মে মাসে তাদের মেয়ে সুহানার জন্ম হয়। ২০১৩ সালে সারোগেসি পদ্ধতিতে তৃতীয় সন্তান আব্রামের মা-বাবা হন এই তারকা দম্পতি।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু








