গ্রীসে অভিবাসীদের নৌকাডুবি: ৬ শিশুর মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৪ এএম, ২৬ নভেম্বর ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
গ্রিসের কোস্ট গার্ড সামো দ্বীপের উপকূল থেকে ছয় শিশুসহ আটজন অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে। এ মাসেই এজিয়ান সাগরে এটি দ্বিতীয় বড় নৌকাডুবির ঘটনা।
কোস্ট গার্ডের তথ্যমতে, সোমবার (২৫ নভেম্বর) উত্তর সামো থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ৩৬ জন অভিবাসীকে। এছাড়া পাথুরে একটি এলাকায় আটকে থাকা তিনজনকেও উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নৌকাটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিল। তবে এখনও কেউ নিখোঁজ রয়েছেন কিনা, তা নিশ্চিত নয়। নৌকায় থাকা ব্যক্তিদের জাতীয়তা এখনও জানা যায়নি।
লেসবস দ্বীপে আরেকটি ঘটনায় ২৭ জন অভিবাসী একটি ছোট নৌকায় তীরে পৌঁছানোর পর এক বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
গ্রিস দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়া থেকে ইউরোপে প্রবেশের গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ২০১৫-১৬ সালে ১০ লাখেরও বেশি অভিবাসী তুরস্ক থেকে গ্রিসে পাড়ি জমিয়েছিল। এই বিপজ্জনক যাত্রায় বহু প্রাণহানির ঘটনা ঘটেছে।
যদিও পরবর্তী বছরগুলোতে অভিবাসীর সংখ্যা কিছুটা কমে আসে, তবে সাম্প্রতিক সময়ে এটি আবার বাড়ছে। এই অবস্থা ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন নীতিকে নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে।
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র











