গ্রেফতার হতে পারেন আমিশা প্যাটেল!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৮ পিএম, ১৩ অক্টোবর ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
আর্থিক প্রতারণা ও চেক বাউন্সের ঘটনায় বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ভারতের রাঁচির একটি আদালত। প্রযোজক অজয় কুমার সিংয়ের অভিযোগের ভিত্তিতে যে মামলা চলছিলো, সেই ঘটনাতেই নায়িকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। রাঁচি পুলিশ শীঘ্রই মুম্বাইতে অভিনেত্রীর বাসায় যাবে বলে গেছে। একাধিক ভারতীয় গণমাধ্যম বিষয়টি জানিয়েছে।
অভিযোগকারী অজয় সিং বলেন, আমিশা প্যাটেল এবং তার ব্যবসায়ী পার্টনার কুণাল একটি সিনেমা তৈরির জন্য আড়াই কোটি রুপি নিয়েছিলেন। তারা কথা দিয়েছিলেন, ২০১৮ সালে সিনেমাটি মুক্তির পর সেই রুপি ফেরত দিয়ে দেবেন। কিন্তু, ২০১৮ সালে কোনো সিনেমাই মুক্তি পায়নি। আমরা যখন আমিশার কাছে রুপি দাবি করি; তখন তিনি তিন কোটি রুপির একটি চেক দিয়েছিলেন। সেটি আবার বাউন্স করে।
এরপর থেকে বহু বার ফোন করেও আমিশা আর কুণালকে পাওয়া যায়নি। নায়িকাকে আইনি নোটিশ পাঠানোর পরেও কোনো উত্তর দেননি আমিশা। গত বছর আমি রাঁচির আদালতে তাই অভিযোগ জানাই। এবার রাঁচির আদালত আমিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
সম্প্রতি, আমিশার বিরুদ্ধে আগাম রুপি নিয়ে একটি অনুষ্ঠানে না যাওয়ার অভিযোগ উঠেছে। সেটিও রাঁচির ঘটনা।
হৃতিক রোশানের সাথে ‘কাহো না পেয়ার হে’ ছবিতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন আমিশা প্যাটেল। এই ছবি দিয়ে বলিউডে অভিষেক হয়েছিলো তার। তারপর বেশ কিছু চলচ্চিত্রে সফলতার সাথে অভিনয় করেন এই অভিনেত্রী।
-জেডসি
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও





