ঘরে ঘরে ছড়িয়েছে সর্দি কাশি জ্বর, বাড়ছে করোনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার
প্রতীকী ছবি
দেশে গত কিছুদিনে মানুষের মধ্যে হাঁচি, কাশি, সর্দি-জ্বরের মত উপসর্গ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি করোনাভাইরাসে সংক্রমণের হারও বেড়েছে। আতঙ্ক বাড়ছে মানুষের মনে।
চিকিৎসকদের সতর্কবার্তা, এটিকে শীতের সময়ের সমস্যা ভেবে উপেক্ষা করলে চলবে না। কারণ, ঠিক সময়ে এই সমস্যার চিকিৎসা না করালে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে শ্বাসযন্ত্রে। তাই বাচ্চা থেকে প্রবীণ, সকলকেই বিশেষ ভাবে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তারা।
আবহাওয়াবিদেরা জানাচ্ছেন, এ সময়টাতে দিনের বেলায় গরম অনুভূত হচ্ছে, রাতে তাপমাত্রা নামছে। এই দ্রুত ফারাকের কারণেই অসুখ বাড়ছে বলে মত চিকিৎসকেদের।
ঘরে ঘরে সর্দিগর্মির বিষয়ে সংক্রামক রোগের চিকিৎসক যোগীরাজ রায় বলেন, সবাইকে সাবধানে থাকতে হবে। বিশেষ করে বাচ্চাদের সাবধানে রাখতে হবে। এড়িয়ে চলতে হবে ঠান্ডা খাবার, পানীয়।
চিকিৎসক সুমন চৌধুরী বলেন, জ্বর, সর্দিকাশির সঙ্গে শ্বাসকষ্টও হতে পারে। কারণ, রাইনো, আরএসভি ভাইরাসের প্রকোপ কিছুটা কমলেও এই আবহাওয়ায় ফের অ্যাডিনোভাইরাসের প্রকোপ বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
তিনি জানাচ্ছেন, এই সময় ছোট-বড় সকলের গলায় সংক্রমণ হচ্ছে। তাই তাদের প্রচুর জল খাওয়ানোর পাশাপাশি পরাতে হবে সঠিক পোশাক।
বাজে আবহাওয়া থেকে নিরাপদে থাকতে বাচ্চাদের বাড়িতে বেশি থাকার পরামর্শ দিচ্ছেন শিশুরোগ চিকিৎসক আহমেদ ইউসুফ খান। তিনি জানান, সাধারণত আবহাওয়ার পরিবর্তনের সময়ে বাচ্চাদের জ্বর, সর্দি, কাশি বাড়ে। আবার হাঁপানি কিংবা শ্বাসকষ্টের সমস্যা থাকলে সেগুলিও মাথাচাড়া দিতে শুরু করে। সেই জায়গায় এই ঠান্ডা হাওয়া গায়ে লাগলে ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যাচ্ছে।
অন্যদিকে এরকম পরিস্থিতিতে সামনের কয়েক মাসে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
এ বছরের শুরু থেকে দুই মাসের কম সময়ে এরই মধ্যে কোভিড সংক্রমিত হয়ে ১১ জন মারা গেছে বলে জানা যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী।
গত বছরের সেপ্টেম্বরের ৪ তারিখ কোভিড আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হওয়ার পর থেকে এ বছরের জানুয়ারির ১১ তারিখ পর্যন্ত চার মাসে কোভিড আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
কিন্তু সেসময় থেকে গত ৬ সপ্তাহের মধ্যে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১১ জনের। এর মধ্যে ফেব্রুয়ারি মাসে মারা গেছে ৬ জন আর জানুয়ারি মাসে মৃতু হয়েছে ৫ জনের।
গত বছরের ডিসেম্বরে যেখানে পুরো মাসে কোভিড সংক্রমণ শনাক্ত হয়েছে ২১০ জনের, সেখানে ফেব্রুয়ারির ১৭ থেকে ২৩ তারিখ পর্যন্ত এ সপ্তাহে শনাক্তের সংখ্যা ছিল ৩৫৭ জন।
কোভিড সংক্রমণ বৃদ্ধির পেছনে কারণ হিসেবে মানুষের মধ্যে টেস্ট না করার প্রবণতা, ভ্যাকসিন না নেয়া ও নতুন ভ্যারিয়ারন্টের প্রভাবকে চিহ্নিত করছেন।
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী










