ঘরেই তৈরি করুন মশা তাড়ানোর ওষুধ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ২ আগস্ট ২০২৩ বুধবার
প্রতীকী ছবি
বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে দেশব্যাপী। শুধু ডেঙ্গু নয়, মশাবাহিত অনেক রোগ আছে। তাই এ সময় মশা থেকে সাবধান থাকতে হবে সবারই। মশার উপদ্রব থেকে রক্ষা পেতে দিনে বা রাতে ঘুমানোর সময় মশারি টাঙানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
তবে সব সময় তো আর মশারির মধ্যে থাকা সম্ভব হয় না। অন্যদিকে ঘর থেকে মশা তাড়ানোও বেশ কষ্টকর। বিভিন্ন কয়েল, এরোসলসহ স্প্রে ব্যবহার করেও ঘর থেকে মশা তাড়ানো যায় না।
যদিও এখন রেপিলেন্ট বা মশা তাড়ানোর ওষুধ কিনতে পাওয়া যায়। তবে বাজার চলতি এসব রেপিলেন্টের বদলে আপনি নিজেই ঘরে মশা তাড়ানোর ওষুধ বানিয়ে নিতে পারেন। কীভাবে তৈরি করবেন জেনে নিন—
১. এক কাপ পানিতে ১০ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল, ৪-৫ ফোঁটা ভ্যানিলা এক্সট্র্যাক্ট এবং ৪ ফোঁটা পাতি লেবুর রস মিশিয়ে ভালো করে নেড়ে নিন। এবার মিশ্রণটি একটা স্প্রে বোতলে নিয়ে ভালো করে হাতে এবং পায়ে স্প্রে করুন!
২. ৩০ মি.লি. নারকেল তেলের সঙ্গে ১৫ ফোঁটা পিপারমেন্ট তেল মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন। এই মিশ্রণটি সারা শরীরে লাগালেই মশার উপদ্রব থেকে নিস্তার মিলবে নিমেষেই।
৩. ৩০ মি.লি. নারকেল তেলের সঙ্গে ১০-১৫ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। এবার মিশ্রণটি সারা শরীরে মেখে নিন। দেখবেন একটি মশাও আপনার কাছে ঘেঁষবে না।
৪. মশা-মাছি কিংবা পোকামাকড়দের দূরে রাখতে নিমের তেল বিশেষ ভূমিকা পালন করে। এজন্য ৩০ মি.লি. নারকেল তেলের সঙ্গে ১০-১২ ফোঁটা নিম তেলে মিশিয়ে সারা শরীরে লাগিয়ে নিন।
৫. ৩ চামচ আমন্ড তেল কিংবা অলিভ অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটি একটি স্প্রে বোতলে নিয়ে সকালে দু’বার এবং রাতে ঘুমানোর সময় ব্যবহার করলেই মশা ধারে কাছে আসবে না।
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু







