ঘরেই যেভাবে রাঁধবেন কাচ্চি বিরিয়ানি
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫০ পিএম, ২৩ জুন ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
ঈদসহ বিভিন্ন উৎসব অনুষ্ঠানে পাতে কাচ্চি বিরিয়ানি না থাকলে কি চলে! বর্তমানে ছোট-বড় সবারই পছন্দ কাচ্চি বিরিয়ানি। অনেকেই ভাবেন ঘরে কাচ্চি বিরিয়ানি রান্না করা বেশ কষ্টকর, তবে এ ধারণা ভুল।
চেষ্টা করলে ঘরেও আপনি বিরিয়ানি হাউজের চেয়েও সুস্বাদুভাবে কাচ্চি রান্না করতে পারবেন। তাহলে জেনে নিন দমে কাচ্চি বিরিয়ানি রান্নার সহজ রেসিপি-
উপকরণ
১. বাসমতি চাল ১ কেজি
২. খাসির মাংস ২ কেজি (মাঝারি টুকরো হাড়সহ)
৩. আদা বাটা ২ টেবিল চামচ
৪. রসুন বাটা ১ টেবিল চামচ
৫. দারুচিনি ৩-৪টি
৬. সবুজ এলাচ ৮-১০টি
৭. কালো এলাচ ৪-৫টি
৮. লবঙ্গ আধা চা চামচ
৯. জয়ত্রী গুঁড়ো ১ চা চামচ
১০. জয়ফল আধা চা চামচ
১১. টকদই ১ কাপ
১২. ঘি ৩-৪ কাপ
১৩. শাহী জিরা ১/৩ চা চামচ
১৪. আলু (মাঝারি) ৩-৫টি
১৫. পেঁয়াজ কুচি ১ কাপ
১৬. পানি ৬ কাপ
১৭. লবণ স্বাদমতো
১৮. গুঁড়ো দুধ ২ টেবিল চামচ
১৯. জাফরান ১ চিমটি
২০. আলু বোখারা ১০-১২টি ও
২১. ময়দা ২ কাপ।
পদ্ধতি
প্রথমেই চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার মাংস ধুয়ে লবণ দিয়ে ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। ২০ মিনিট পর আবারও মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে।
এবার শুকনো মরিচ, দারুচিনি, এলাচ, জিরা, লবঙ্গ, জয়ত্রী, জায়ফল, কাবাব চিনি এবং শাহি জিরাসহ সব মসলা গুঁড়ো করে নিতে হবে। এবার একটি হাঁড়িতে মাংস, গুঁড়ো করে রাখা মসলা এবং দই মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন।
এবার অন্য একটি হাঁড়িতে ৬ কাপ পানি ফুটিয়ে নিন। পানি ফুটে ওঠা মাত্রই চাল দিন। চাল একটু ফুটে এলেই পানি ঝরিয়ে একটি পাত্রে সংরক্ষণ করুন। জাফরান কুসুম গরম পানিতে গুলিয়ে নিতে হবে।
চাল ঝরানো গরম পানিতে ঘি মিশিয়ে নিতে হবে। মাংসের হাঁড়িতে এবার একেক করে ভাজা আলু, পেঁয়াজ, আলু বোখারা এবং ঘি মিশ্রিত গরম পানি দিতে হবে। এবার ওপরে চাল দিয়ে জাফরানের মিশ্রণ ঢেলে দিন এবং বাকি ঘি-মিশ্রিত গরম পানি দিয়ে দিন।
মনে রাখবেন, পানি যেন চালের ওপরে না আসে। এবার ময়দা গুলিয়ে হাঁড়ির ঢাকনা দিয়ে ভালোমতো সিল করে চুলায় চড়িয়ে দিন। কোনো ফাঁকা যেন না থাকে ময়দার গোলা একটু নরম করে নিয়ে তবেই ঢাকনা সিল করতে হবে।
এক থেকে দেড় ঘণ্টা মাঝারি আঁচে রান্না করুন। এরইমধ্যে বিরিয়ানি রান্নার সুগন্ধ নাকে লাগবে। এরপর নামিয়ে দেখুন সব ঠিকঠাক হয়েছে কি না। কাবাব ও চাটনির সঙ্গে পরিবেশন করুন মজাদার খাসির দম বিরিয়ানি।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি








