ঘরের যে গোপন কথা ফাঁস করলেন জয়া বচ্চন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৭ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
অমিতাভ-নাতনি নভ্যা নন্দার ইউটিউব চ্যানেলে সস্প্রতি একটি ভিডিও পডকাস্ট করেন। সেখানে অতিথি হিসেবে থাকেন তার মা শ্বেতা নন্দা ও দাদি জয়া বচ্চন। নানা ধরনের বিষয় নিয়ে এই শো-তে কথা হয়। মূলত মেয়েদের জীবনের নানান প্রতিকূলতা নিয়েই কথা হয় বেশি। জয়া এবং শ্বেতা নিজেদের জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেন বেশিরভাগ সময়। তিনজন নারী, যারা তিনটে আলাদা যুগ থেকে এসেছেন, তাদের কাছে সময়ের সঙ্গে সঙ্গে জীবনের অর্থ কীভাবে বদলেছে, এটাই এই পডকাস্টের আসল বিষয়।
বিষয়টা শুনতে গম্ভীর মনে হলেও আদতে ব্যাপারটা আদৌ তা নয়। বরং মজার ছলেই তিনজন মিলে গল্প করেন এই ভিডিও পডকাস্টে। গল্প করতে করতেই এবার জয়া বচ্চন একটা গোপন কথা বলে ফেললেন! জানালেন, উনি ওনার ছেলে অভিষেকের থেকে বেশি ভালোবাসেন তার মেয়ে শ্বেতাকে। এটা শুনে সবাই বেশ একটু অবাকই হন। জয়া বচ্চনকে সবসময় স্পষ্টবক্তা হিসেবেই সবাই চেনেন। তবুও কোনো মায়ের মুখে সন্তানদের বিষয়ে এরকম পক্ষপাতিত্বমূলক কথা খুব কমই শোনা যায়।
নভ্যা ও শ্বেতাকে অবাক হতে দেখে জয়া তার বলা কথাটির ব্যাখ্যা করেন। জানান, উনি মনে করেন শ্বেতা তার জোর। মেয়ে পাশে থাকলে অভিনেত্রীর নিজেকে একা মনে হয় না। তিনি মনে জোর পান। হয়তো শ্বেতা নিজেও একজন মেয়ে বলে মাকে বুঝতে পারেন। এ কথা শুনে বেশ খুশিই দেখায় জয়ার মেয়ে ও নাতনিকে!
ভিডিও পডকাস্টে কথা হচ্ছিল বাড়িতে মায়েদের কাজ নিয়ে। তাদের কাজকে কতটা গুরুত্ব দেওয়া হয়, এই ছিল বিষয়। তখন শ্বেতা ও জয়া দুজনেই জানান, যে মায়েরা শুধুই বাড়িতে থাকেন এবং বাড়ির কাজ করেন তাদের নিয়ে কেউ কথা বলে না। এমনকি তাদের কাজকে গুরুত্বও দেয় না!
শ্বেতা আরও বলেন, যদি কোনো নারী একদিনের জন্য বাড়ির কাজ করা বন্ধ করে দেন, তখনই সবাই বুঝবে তাদের আসল গুরুত্ব। তার আগে নয়। দুজনের মতে, বাড়ির কাজ সামলানো আর ব্যবসা সামলানো একই জিনিস। সেখানেও সারা মাসের খরচ সামলানো থেকে শুরু করে বাড়ির কোন লোক কখন কী চায়, সবকিছুর খবর রাখতে হয়। এইসব নিয়ে আলোচনার মাঝেই জয়া বচ্চন জানান তার মেয়ের প্রতি তার ভরসার কথা। জানান মেয়েরাই মায়েদের পাশে থাকে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










