ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১২:০৮:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচ জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঘামের দুর্গন্ধ এড়াতে পারফিউম

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ২৭ মে ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রচণ্ড গরম পড়েছে৷ তাতে বাইরে বের হওয়ার আগে ঘামের দুর্গন্ধ নিয়ে অনেকেই চিন্তিত থাকেন৷ ঘামের সঙ্গে লড়াই করার জন্য বডি-স্প্রে, পারফিউম ব্যবহার করাটা অত্যন্ত জরুরি৷ কিন্তু অনেকেরই অভিযোগ, তাদের শরীরে পারফিউম নাকি দীর্ঘক্ষণ থাকে না৷ তবে কিছু পদ্ধতি অনুসরণ করলে পারফিউমের ঘ্রাণ দীর্ঘক্ষণ রাখা সম্ভব।

সবথেকে বেশিক্ষণ পারফিউমের সুগন্ধ ধরে রাখতে পারে চুল৷ শুনে অবাক লাগলেও এটাই সত্যি৷ তবে সরাসরি চুলে পারফিউম স্প্রে করবেন না৷ চিরুনিতে পারফিউম স্প্রে করে তারপরে সেটা দিয়ে মাথা আঁচড়ান৷

এছাড়া আরও বেশ কয়েকটি পদ্ধতিতে পারফিউম ব্যবহার করলে তার ঘ্রাণ দীর্ঘক্ষণ থাকবে। সেগুলো হলো-

# স্নানের পরে পারফিউম লাগানোই সবচেয়ে ভালো৷

# পারফিউম লাগানোর আগে শরীরে ময়েশ্চারাইজার মেখে নিন৷ তাতে ঘ্রাণ দীর্ঘস্থায়ী হয়৷

# গলার দু’‌পাশে পারফিউম লাগাতে পারেন৷ তাতে ঘ্রাণ দীর্ঘস্থায়ী হওয়ার সঙ্গে তীব্রও হবে৷

# সম্ভব হলে বুকে পারফিউম স্প্রে করুন৷ তবে সরাসরি নয় ইঞ্চিদশেক দূর থেকে স্প্রে করুন৷

# কনুই আর কবজিও পারফিউমের গন্ধ লাগানোর ভালো জায়গা৷ কারণ দেহের এই জায়গাগুলির উষ্ণতা অন্যান্য জায়গার চেয়ে বেশি৷

# পারফিউম লাগিয়ে অনেকেই ঘষে ফেলেন৷ এটা ভুল৷ পারফিউমকে নিজে নিজে শুকোতে দিন৷

-জেডসি