ঘূর্ণিঝড় ‘মোখা’: পায়রা বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৩ এএম, ১৪ মে ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে পটুয়াখালীর পায়রা বন্দরের আমদানি ও পণ্য খালাসের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। বন্দরের চ্যানেল থেকে সরিয়ে নেয়া হয়েছে তিন বিদেশি জাহাজ। নতুন খনন করা চ্যানেল সুরক্ষিত রাখতে শনিবার (১৩ মে) বিকেল থেকে ইনার থেকে জাহাজ গুলোকে সরিয়ে নেয়া হয়।
বন্দর সূত্রে জানা যায়, এমভি আর্ক রাফায়েল, এমভি ওয়াইএম এডভান্স ও এমভি প্লাজিকা নামের এই মাদার ভ্যাসেল তিনটি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে এসেছিলো। এরমধ্যে এমভি আর্ক রাফায়েল কয়লা খালাস শেষে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটি থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হয়। বাকি দুটি জাহাজ ইনার এ্যানক্রোজ থেকে সরিয়ে নিরাপদ স্থানে রাখা হয়েছে। এছাড়াও বন্দরে থাকা লাইটার জাহাজগুলোও সরিয়ে নিরাপদ স্থানে নোঙর করা হয়েছে।
পায়রা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে নতুন খনন করা রামনাবাদ চ্যানেলকে সুরক্ষিত রাখতে জাহাজ গুলো সরিয়ে রাখা হয়েছে। ঘূর্ণিঝড়ে আঘাত হানলে চ্যানেলের ওপর কি ধরণের প্রভাব পড়ে সেটিও নজরদারি করছে বেলজিয়ামের ঠিকাদারি প্রতিষ্ঠান জানডিনুল।
পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান জানান, পায়রা বন্দরে ৭৫ কিলোমিটারের চ্যানেলকে ঝুঁকিমুক্ত রাখতে সকল জাহাজ সরিয়ে নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। ঘূর্ণিঝড় মোখা থেকে ঝুঁকি এড়াতে লাইটারেজ জাহাজগুলোও ইনার থেকে সরিয়ে নিরাপদ স্থানে রাখা হয়েছে। সব মিলিয়ে পায়রা বন্দর এখন ঝুঁকিমুক্ত।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ







