ঘোষণার ২৪ ঘণ্টায় আ.লীগের ৬ কমিটি স্থগিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৩ পিএম, ৮ অক্টোবর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
কমিটি ঘোষণার ২৪ ঘণ্টা না যেতেই কেন্দ্রের নির্দেশে স্থগিত করা হয়েছে সিলেটে মহানগর আওয়ামী লীগের অধীনস্থ ছয়টি ওয়ার্ডের আহ্বায়ক কমিটি।
শনিবার (৭ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।
তিনি বলেন, নেত্রীর আদেশ শিরোধার্য। তার আদেশ অমান্য করার প্রশ্নই আসে না। বিষয়টি আমাদের জানা ছিল না। কেন্দ্র থেকে জানানোর সঙ্গে সঙ্গে আমরা স্থগিত করেছি।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক মাস আগে নির্বাচনের আগে আর কোনো সাংগঠনিক কমিটি ঘোষণা না করতে নির্দেশ দিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা ‘উপেক্ষা’ করে শুক্রবার সিলেট মহানগর আওয়ামী লীগের আওতাধীন ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের নাম ঘোষণা করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।
এরপর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা সমালোচনা শুরু হয় এবং আওয়ামী লীগের হাইকমান্ড ক্ষুব্ধ হন। পরে তড়িঘড়ি করে এ নতুন ছয়টি কমিটি স্থগিতের সিদ্ধান্ত নেয় দলটি।
শনিবার রাতে মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান এক বিজ্ঞপ্তিতে জানান, সিলেট মহানগর আওয়ামী লীগের আওতাধীন নবগঠিত ১৫টি ওয়ার্ডের কমিটি গঠনের জন্য বিগত বেশ কিছুদিন আগে জীবন বৃত্তান্ত আহ্বান করা হয়েছিল। এসব দাখিলকৃত নেতাকর্মীদের জীবন বৃত্তান্ত যাচাই-বাছাই শেষে ওয়ার্ড কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়। শুক্রবার ছয়টি ওয়ার্ডের আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় সিদ্ধান্তের বিষয়ে জানার পর ঘোষিত ওই ছয়টি ওয়ার্ডসহ অবশিষ্ট ৯টি ওয়ার্ড কমিটির গঠন প্রক্রিয়া আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- জাতির পিতার জন্মদিন আজ
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা


