চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৬ এএম, ১০ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বন্যার পানি নেমে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ ইরফান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল থেকে যান চলাচল শুরু হয়।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বন্যায় মহাসড়ক, আঞ্চলিক সড়ক, কাঁচা রাস্তা ও কালভার্ট ভেঙে গেছে। বেড়িবাঁধ, ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান যেনো কেউ গুঁড়িয়ে দিয়েছে। ভেসে গেছে বীজতলা, ফসলের মাঠ ও মাছের ঘের।
মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যার পর থেকে বুধবার (৯ আগস্ট) ভোর পর্যন্ত কক্সবাজারে ভারী বৃষ্টি হয়নি। ভোরে ও দুপুরে হালকা বৃষ্টি হলেও তা বেশিক্ষণ স্থায়ী ছিল না। তবে পানি নামতে শুরু করলেও ঘরে ফেরা মানুষদের মধ্যে নতুন শঙ্কা দেখা দিয়েছে। বাড়িতে রান্না করে খাওয়ার কোনো পরিবেশ নেই। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। বুধবার সকালে চকরিয়া উপজেলায় পানিতে ডুবে থাকা কিছু সড়কে ভাঙনের তীব্রতা চোখে পড়ে। কাকরা-মিনাবাজার সড়কটির তিন কিলোমিটার এলাকায় কমপক্ষে ৫০টি স্থান ভেঙে গেছে। ইতোমধ্যে সড়কটি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ ইরফান জানান, বন্যার পানি মহাসড়ক থেকে নেমে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। তবে বেশ কিছু জায়গায় পানি রয়েছে। বৃষ্টি না হলে বৃহস্পতিবার দুপুর নাগাদ তাও কমে আসবে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ জানান, আনোয়ারা-বাঁশখালী-পেকুয়া আঞ্চলিক মহাসড়ক হয়ে চট্টগ্রাম-কক্সবাজার যান চলাচল করছে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস











