চট্টগ্রামে আরও ১১৮ জন করোনা আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ৮ জানুয়ারি ২০২১ শুক্রবার
চট্টগ্রামে আরও ১১৮ জন করোনা আক্রান্ত
চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১১৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৬ দশমিক ৩৫ শতাংশ। এদিন করোনাক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ রিপোর্টে বলা হয়, নগরীর আটটি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে গতকাল চট্টগ্রামের ১ হাজার ৮৫৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন ১১৮ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের বাসিন্দা ১০৩ জন ও আট উপজেলার ১৫ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে রাঙ্গুনিয়া ও বাঁশখালীতে ৩ জন করে, সীতাকু-, হাটহাজারী ও সন্দ্বীপে ২ জন করে এবং ফটিকছড়ি, চন্দনাইশ ও পটিয়ায় ১ জন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৩১ হাজার ২১২ জন। এতে শহরের বাসিন্দা ২৪ হাজার ১০৬ জন ও গ্রামের ৬ হাজার ৯৮৮ জন।
গতকাল করোনাক্রান্ত কারো মৃত্যু হয়নি। মৃতের সংখ্যা ৩৬০ জনই রয়েছে। এতে শহরের ২৫৭ জন ও গ্রামের ১০৩ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ৩৩ জন। মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ২৯ হাজার ৭২৩ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৯৬৩ জন এবং বাসায় থেকে ২৫ হাজার ৭৬০ জন। হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশনে নতুন যুক্ত হন ৩২ জন। ছাড়পত্র নেন ৩৩ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৪০৩ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৯০ জনের নমুনা পরীক্ষায় ১২ জন জীবাণুবাহক পাওয়া যায়। সংক্রমণের হার ১ দশমিক ৫২ শতাংশ। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩৯১ জনের নমুনার মধ্যে ২৬ জন করোনাক্রান্ত শনাক্ত হন। সংক্রমণের হার ৬ দশমিক ৬৫ শতাংশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১১১ জনের নমুনা পরীক্ষা করা হলে ১৮ জন জীবাণুবাহক বলে চিহ্নিত হন। সংক্রমণের হার ১৬ দশমিক ২২ শতাংশ। ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮৭টি নমুনার ১০টিতে ভাইরাস পাওয়া যায়। সংক্রমণের হার ১১ দশমিক ৪৯ শতাংশ। নগরীর একমাত্র বিশেষায়িত কোভিড চিকিৎসা কেন্দ্র আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ ১৩টি নমুনার ৯টিরই পজিটিভ রেজাল্ট আসে। সংক্রমণের হার ৬৯ দশমিক ২৩ শতাংশ।
বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ২২১টি নমুনা পরীক্ষায় ২৭টি, ইম্পেরিয়াল হাসপাতালে ৭৪টি নমুনায় ১২টি এবং মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৯টি নমুনার মধ্যে ১টিতে ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। সংক্রমণের হার যথাক্রমে ১২ দশমিক ২৭ শতাংশ, ১৬ দশমিক ২২ শতাংশ ও ৫ দশমিক ২৬ শতাংশ।
চট্টগ্রামের ১৫২ জনের নমুনা এদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় বাঁশখালীর ৩ জনের ফলাফল পজিটিভ আসে। এখানে সংক্রমণের হার ১ দশমিক ৯৭ শতাংশ।
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮টায় আবার ঈদের ইত্যাদি
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা









