ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ১১:৪৭:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নারী-শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৫ এএম, ১২ জুলাই ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রামের সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে এক শিশু ও নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার মোস্তফা সিটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, আমি পটিয়া মেডিকেলে আছি। একজন শিশু ও এক নারী মারা গেছেন। আরও হতাহত আছে কি না বিস্তারিত জেনে পরে বলতে পারবো।
মো. সজীব নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, লবণ বোঝাই একটি ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার এ সংঘর্ষ হয়। এতে মুহূর্তেই সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। সিএনজিটিতে চালকসহ নারী ও এক শিশু ছিল বলে জানিয়েছেন তিনি।