চট্টগ্রামে দুই বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৩ এএম, ৩১ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
চট্টগ্রাম নগরে দুটি বাসে আগুন, ছবি: সংগৃহীত
বিএনপি-জামায়াতের ডাকা টানা ৩ দিনের অবরোধ শুরুর প্রথম দিন সকালে চট্টগ্রাম নগরে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। এর আগে সোমবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে নগরের গরীবুল্লাহ শাহ বাস কাউন্টারের সামনে একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় হতাহতের খবর পাওয়া যায় নি।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ছয়টার দিকে নগরের ইপিজেড থানার সল্টগুলা ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ বলছে, চট্টগ্রাম নগরের সল্ট গুলা ক্রসিং এলাকায় বাসটি যাত্রী তোলার জন্য দাঁড়ায়। ওই সময় যাত্রীবেশে দুজন উঠে বাসে আগুন দিয়ে দ্রুত নেমে পড়েন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইপিজেডের কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল বলেন, সকাল ছয়টার দিকে একটি বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যান। প্রায় আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন বলেন, বাসটি যাত্রী তোলার জন্য সল্ট গুলা ক্রসিং এলাকায় দাঁড়ায়। ওই সময় যাত্রীবেশে দুজন উঠে বাসে আগুন দিয়ে দ্রুত নেমে পড়ে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার সারা দেশে তিনদিনের (৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর ) সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক








