চট্টগ্রামে মা-মেয়ের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২০ এএম, ৩০ আগস্ট ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকার ব্যাংক কলোনিতে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে ওই কলোনির বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, শাহনাজ বেগম (২৭) ও তার মেয়ে সাবেকুন নাহার ইভা (৩)।
শাহনাজ বেগমের ছোট ভাই মোহাম্মদ এরশাদ জানান, শাহনাজ ও তার স্বামী মো. শাহজাহান ইপিজেডের একটি পোশাক কারাখানায় চাকরি করেন। শাহজাহান অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ায় তাদের দাম্পত্য কলহ চলছিল। এ নিয়ে সোমবার (২৮ আগস্ট) রাতে ঝগড়া হয়। পরে মঙ্গলবার সকাল ৭টার দিকে শাহজাহান কর্মস্থলে চলে যায়। কিন্তু একই দিন বেলা ১১টার দিকে আবারও মোবাইলে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়। এতে ক্ষুব্ধ হয়ে মেয়েকে নিয়ে এক রশিতে ঝুলে আত্মহত্যা করেছে আমার বোন।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, মঙ্গলবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, স্বামীর সঙ্গে ঝগড়া করে সন্তানকে নিয়ে আত্মহত্যা করেছেন মা।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








