চলছে মেট্রোরেলের ট্রায়াল, যাত্রা শুরু ডিসেম্বরে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪১ পিএম, ২২ অক্টোবর ২০২২ শনিবার
ফাইল ছবি
আগামী ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও প্রথম ৯টি স্টেশন দিয়েই যাত্রা শুরু করবে দেশের প্রথম মেট্রোরেল। এরই পরিপ্রেক্ষিতে নেয়া হচ্ছে সব রকম প্রস্তুতি।
ইতিমধ্যেই শেষ হয়েছে প্রথম তিনটি স্টেশনের কাজ। বাকিগুলোতে চলছে ভেতরের কাজ। কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও স্টেশনের বাইরের অবকাঠামোর কাজ শেষ হবে এ মাসেই।
প্রথম তিনটি স্টেশনে ওঠানামার জায়গা, ফুটপাত থেকে শুরু করে ভেতরের সাজসজ্জা সবকিছুর কাজ শেষ। বসেছে টিকিট কাউন্টার, পাশেই থাকছে বুথ। প্রতিটি স্টেশনে তিনটি করে ছয়টি বুথ থেকে নেয়া যাবে টিকিট। র্যাপিড পাসের পাশাপাশি যাত্রীরা নিজেরাই রিচার্জ করতে পারবে এখান থেকেই।
যাত্রা শুরুর আগে নিয়ম করে চলছে ট্রায়াল রান। প্রতিটি স্টেশনে গতি, সময় মেনে ঝালিয়ে নেয়া হচ্ছে প্রতিটি ট্রেনের পারফর্মেন্স।
লক্ষ্যটা যেহেতু ডিসেম্বর তাই শেষের তিন স্টেশনের পিছিয়ে পড়া কাজ এগিয়ে নিতে চলছে বাড়তি তোড়জোর। স্টেশন প্লাজার কাজের পাশপাশি চলছে ওঠানামার সিঁড়ির কাজ। অক্টোবরের মধ্যেই এ পাশের ফুটপাতসহ অবকাঠামোর সব কাজ শেষ করতে চায় ডিএমটিসিএল।
এমআরটি লাইন-৬ এর ডিপিএম মাহফুজুর রহমান বলেন, আমাদের কাজ অনেকটাই শেষ। কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনে ভেতরের কাজের পাশাপাশি বাইরের ফুটপাতের কাজও চলছে। আশা করছি নভেম্বরের মধ্যে কাজ শেষ করতে পারবো।
ঢাকার প্রথম মেট্রোরেলে ভ্রমণে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। আর উত্তরা থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত ভ্রমণের জন্য খরচ হবে ১০০ টাকা। প্রতি কিলোমিটারে ভাড়া নির্ধারণ করা হয়েছে পাঁচ টাকা।
মেট্রোরেলের স্টেশনে লিফট, এস্কেলেটর ও সিঁড়ি দিয়ে ওঠা যাবে। তিনতলা স্টেশন ভবনের দ্বিতীয় তলায় কনকোর্স হল। এখানে টিকিট কাটার ব্যবস্থা, অফিস ও নানা যন্ত্রপাতি থাকবে। তিনতলায় রেললাইন ও প্ল্যাটফর্ম। শুধু টিকিটধারী ব্যক্তিরাই ওই তলায় যেতে পারবেন। দুর্ঘটনা এড়াতে রেললাইনের পাশে বেড়া থাকবে। স্টেশনে ট্রেন থামার পর বেড়া ও ট্রেনের দরজা একসঙ্গে খুলে যাবে। আবার নির্দিষ্ট সময় পর তা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হবে।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান






