চারদিনের সফরে জাপান যাচ্ছেন ড. ইউনূস
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৭ এএম, ২৬ মে ২০২৫ সোমবার
ড. মুহাম্মদ ইউনূস। সংগৃহীত ছবি
চারদিনের সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৮ মে ভোরে জাপান সফরে যাচ্ছেন। সেখানে তিনি টোকিওতে আয়োজিত ‘নিক্কিই ফোরাম’-এ অংশ নেবেন। এই সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে সাত সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানা গেছে।
জাপানের রাজধানী টোকিওতে আগামী ২৯ ও ৩০ মে অনুষ্ঠিত হবে ‘ফিউচার অব এশিয়া’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন, যেখানে অংশ নেবেন ড. ইউনূস। এ ছাড়া ৩০ মে জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বৈঠকে মাতারবাড়ী প্রকল্প, ইন্দো প্যাসিফিক সহায়তা ও বাণিজ্য-বিনিয়োগ, জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা হতে পারে।
সূত্র জানায়, প্রধান উপদেষ্টার জাপান সফরকালে দেশটির সঙ্গে সাতটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে -বিজনেস টু বিজনেস (ব্যবসায় পর্যায়ে) দুটি, এনার্জি খাতে একটি, বাংলাদেশ বিনিয়োগ বোর্ড কর্তৃপক্ষ-বিডার সঙ্গে দুটি, বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে সহায়তা নিয়ে দুটি সমঝোতা স্মারক সই হতে পারে।
জানা গেছে, বাংলাদেশে আগামী ২ জুন ২৫-২৬ অর্থ বছরের জন্য জাতীয় বাজেট ঘোষণা হবে। আগামী বাজেটের জন্য জাপানের কাছে ১ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা চাওয়া হবে।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাপান সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, জাইকা ও জেট্রোর প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন।এ ছাড়া নিক্কেই সম্মেলনের ফাঁকে বিশ্বের অন্যান্য দেশের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।
চার দিনের জাপান সফর শেষে আগামী ৩১ মে ঢাকা ফিরবেন প্রধান উপদেষ্টা।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা







