ঢাকা, শনিবার ০৩, অক্টোবর ২০২৬ ৪:৪৭:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হাম উপসর্গে আরও ৪ মৃত্যু, নতুন ভর্তি ১২৪২ কক্সবাজারে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলো প্রশাসন চার্চ থেকে চুরি হওয়া ৭০ কেজির পিতলের ঘণ্টা উদ্ধার

চার্চ থেকে চুরি হওয়া ৭০ কেজির পিতলের ঘণ্টা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫২ পিএম, ২ অক্টোবর ২০২৬ শুক্রবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

রাজধানীর মোহাম্মদপুরে সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে চুরি হওয়া প্রায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টা উদ্ধার করেছে পুলিশ। তবে চুরির সঙ্গে জড়িতদের এখনো শনাক্ত করা যায়নি। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ জানায়, ১ অক্টোবর রাত ১২টা ৩ মিনিটের পর কোনো একসময় ৯২ আসাদ অ্যাভিনিউয়ে ওয়াসা ভবনের সামনে অবস্থিত চার্চটির দোতলার খোলা জায়গা থেকে ঘণ্টাটি চুরি হয়। ভোর ৪টা ৩৫ মিনিটে খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

পরে পুলিশের একাধিক দল চুরি যাওয়া ঘণ্টা উদ্ধারে অভিযান চালায়। এরই মধ্যে বৃহস্পতিবার রাত ২টা ৫০ মিনিটের দিকে জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি পাওয়া যায়। পুলিশের ধারণা, অভিযানের চাপে চোরেরা সেটি ফেলে পালিয়ে যায়।

মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম জানান, উদ্ধার হওয়া ঘণ্টাটি অক্ষত অবস্থায় থানা হেফাজতে রাখা হয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি পুলিশের বিভিন্ন সূত্রের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, চুরির আগে রাত ১২টা ৩ মিনিট থেকে চার্চের সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং বন্ধ ছিল। বিষয়টি তদন্তে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।