ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১৮:৩৮:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

চায়না ওপেনে মার্টেন্সকে হারালো বিয়াঙ্কা

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৯ পিএম, ৩ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চায়না ওপেনের দ্বিতীয় রাউন্ডে বেলজিয়ামের এলিসে মার্টেন্সকে হারিয়ে টানা ১৬ ম্যাচ জেতার কৃতিত্ব অর্জন করলেন বিয়াঙ্কা আন্দ্রেস্কু। কয়েক দিন আগে ইউএস ওপেনে নারীদের সিঙ্গলসের ফাইনালে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে শিরোনামে উঠে এসেছেন কানাডার ১৯ বছরের এই তারকা।

বুধবার চায়না ওপেনে মার্টেন্সের বিপক্ষে ৬–৩, ৭–৬ (‌‌৫)‌ জয় পায় বিয়াঙ্কা। এতে নিজের ক্যরিয়ারের টানা ১৬ ম্যাচ জয় পেলেন এই টেনিস সুন্দরী।   

ম্যাচ শেষে খুঁতখুঁতে‌ বিয়াঙ্কা বলেন, অনেকেই ভিডিওতে নিজেকে দেখতে; নিজের গলা শুনতে পছন্দ করে না। ভিডিওতে যখন আমি দেখলাম; ‌ম্যাচের সময় কাম অন বলে অতো জোরে চিৎকার করছি; কুঁকড়ে গিয়েছিলাম। এর আগে, একাই নিজের খেলার ভিডিও দেখতাম। আর কোচ দেখতেন আলাদা। ম্যাচ শেষে করণীয় নিয়ে পরদিন আমরা আলোচনা করতাম। কিন্তু, একসাথে বসে ভিডিও দেখায় ভাল হওয়ার সঙ্গে কাজটা সহজ হয়েছে। ভবিষ্যতেও কোচের সাথেই ম্যাচের ভিডিও দেখতে চাই।

-জেডসি