চিনির পরিবর্তে গুড় বা মধু খাওয়া কি উপকারী?
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার
ফাইল ছবি
চিনি শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে একথা বেশিরভাগেরই জানা। যে কারণে চিনি খাওয়ার পরিমাণ কমিয়ে দিচ্ছেন অনেকেই। তবে এমন অনেকে আছেন যাদের মিষ্টি জাতীয় খাবার ছাড়া চলে না। সেক্ষেত্রে তাদের বিকল্প কিছু বেছে নেওয়ার অভ্যাস আছে। চিনির বিকল্প হিসাবে অনেকে গুড় বা মধু খান। তাদের ধারণা, চিনির পরিবর্তে গুড় বা মধু খেলে ক্ষতি কম হয়। এটি কি আসলেই সত্যি? চলুন জেনে নেওয়া যাক-
গুড়ে থাকে নানা ধরনের ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। গুড়ও তৈরি হয় আখ থেকে। চিনির বদলে গুড় খান অনেকে। কিন্তু গুড়েও চিনি এবং ক্যালোরি থাকে প্রচুর। অপরদিকে খাঁটি মধু নানা ধরনের গুণে ভরপুর। এতে থাকে পর্যাপ্ত ভিটামিন এবং খনিজ। তবে বাজারে যেসব মধু কিনতে পাওয়া যায় তার বেশিরভাগেই চিনি, সুগন্ধী ইত্যাদি মেশানো থাকে। যে কারণে তাতে ক্যালোরির পরিমাণও থাকে বেশি।
চিনির বদলে বাদামি চিনি বা ব্রাউন সুগারও খান অনেকে। এতে ক্ষতি কম হয় বলে মনে করেন তারা। কিন্তু বেশিরভাগেরই জানা নেই, যেকোনো চিনিতেই সুক্রোজ নামক যৌগের মাত্রা সমান থাকে। ব্রাউন সুগারের ক্ষেত্রে তাকে এক ধরনের সিরাপ মেশানো হয়ে থাকে। এই চিনি খেলে আলাদা কোনো লাভ হয় না।
এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কোনটি খাওয়া উপকারী? কোনটি বেশি স্বাস্থ্যকর? চিনি বাদ দিয়ে এর পরিবর্তে কোনটি খাওয়া উপকারী? বিশেষজ্ঞরা বলছেন, যদি সামান্য হলেও পুষ্টিগুণ, বিভিন্ন খনিজ বা ভিটামিন পেতে চান, তাহলে চিনির পরিবর্তে মধু বা গুড় খেতে পারেন। তবে তাতে খুব বেশি উপকার পাবেন না।
ক্যালোরির দিক বিবেচনা করলে সবগুলোতেই প্রায় সমান মাত্রায় উচ্চ ক্যালোরি থাকে। চিনির বদলে গুড় বা মধু খেয়ে বিশেষ কোনো উপকার মিলবে না। সেক্ষেত্রে মিষ্টি খাওয়ার পরিমাণ কমানো ছাড়া গতি নেই। নয়তো ওজন বৃদ্ধিসহ নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস