চিরচেনা সেই তীব্র যানজটে নাকাল নগরবাসী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১২ পিএম, ১৫ জুলাই ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে সরকারঘোষিত বিধিনিষেধ দুই সপ্তাহ পর শিথিল করেছে সরকার। তাই সড়কে চলছে গণপরিবহন, খুলেছে দোকান-পাট, বিপণিকেন্দ্র। একইসঙ্গে দেখা দিয়েছে রাজধানীর চিরচেনা সেই তীব্র যানজট।
বৃহস্পতিবার রাজধানীর কলেজগেট, আসাদগেট, আড়ং, খামারবাড়ি, ফার্মগেট, কারওয়ানবাজার, বাংলামোটরসহ বিভিন্ন স্থান ঘুরে যানজটের এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, দুই সপ্তাহ পর কঠোর বিধিনিষেধ শিথিল হওয়ার প্রথম দিন সকাল থেকেই কর্মজীবী মানুষেরা কর্মস্থলে যোগ দিতে ছুটছেন। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ দোকানপাট, শপিংমল, ব্যবসা প্রতিষ্ঠান খোলায় এসব পেশার মানুষেরা নিজ নিজ কর্মস্থলের উদ্দেশে ছুটছেন। ফলে রাজধানীজুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট। অনেকে যানজটের কারণে গাড়ি থেকে নেমে ফুটপাত ধরে হেটে চলেছেন গন্তব্যে।
রাজধানীর খামারবাড়ি সিগন্যালে দেখা গেছে শত শত গাড়ি। ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে আছে যানজটে। ফলে সুযোগ পেয়ে ঘুমিয়ে নিতেও দেখা গেছে গাড়ির চালককে। তীব্র গরম এবং যানজটে অতিষ্ট হয়ে গাড়ি থেকে নেমে দাড়িয়ে থাকছেন মানুষ।
স্বাধীন গাড়ির চালক আদনান বলেন, দীর্ঘদিন পর রাস্তায় গাড়ি নিয়ে বের হয়েছি। এটাই আজ প্রথম টিপ। প্রথম টিপে এসেই দুই ঘণ্টা জ্যামে বসে আছি। কখন পৌঁছাবো আর কখন আরেকটা টিপ নিয়ে ফিরবো কে বলতে পারে। লকডাউন শিথিলের প্রথম দিনেই যদি এমন হয় পরে কী হবে, প্রশ্ন নাসিরের।
বাসযাত্রী তামান্না রহমান বলেন, আজ থেকে অফিস খুলেছে ভাই। অফিস মতিঝিলে। সকালে বের হয়েছি, এখন সাড়ে ১২ টা বাজে। এখনও ফার্মগেটে জ্যামে বসে আছি। কখন অফিসে পৌঁছাবো কী জানি। ভাবছি হেঁটে যাবো; কিন্তু অনেক রাস্তা। আবার প্রচুর গরমও। তাই হেটেঁ যাওয়ারও সাহস করছি না।
এদিকে সরকারের পক্ষ থেকে বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
ঈদের সপ্তাহে সারাদেশে কুরবানির পশুর হাট বসানোরও অনুমতি দিয়ে আজ থেকে ৮ দিনের জন্য লকডাউন শিথিল করে দেয়া হয়। তবে ২১ জুলাই ঈদ শেষে আবার ২৩ জুলাই সকাল ৬টা থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়ে চলবে ৫ আগস্ট পর্যন্ত। এই সময়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব মোতায়েন থাকবে। বন্ধ থাকবে গণপরিবহণ, অফিস, শপিংমল। এমনকি এবার গার্মেন্টসসহ শিল্প কলকারখানাও বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
-জেডসি
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আচরণবিধি লঙ্ঘন: চাঁ.গঞ্জে দুইটি তোরণ ভেঙে দিল প্রশাসন
- নির্বাচিত হলে ৫ বছর আপনাদের পাহারা দেব: রুমিন ফারহানা
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ভোটের দিন মেট্রোরেল চলবে
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- সুষ্ঠু পরিকল্পনায় সব সমস্যার সমাধান সম্ভব :ডা. জুবাইদা
- সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
- ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা
- কবির বিদায় এবং একজন রিপোর্টারের স্মৃতি
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- শিশু-কিশোরদের জন্য কতটা নিরাপদ ডিজিটাল দুনিয়া?
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু
- আজ বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা
- রাজধানীতে গাছে গাছে আমের মুকুল
- সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আনছে স্পেন-গ্রিস
- ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি











