চুরির আট দিন পর শিশু তাইয়িব্যাকে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
চুরির আট দিন পর শিশু তাইয়িব্যাকে উদ্ধার
নাটোরের এক হাসপাতাল থেকে চুরি হওয়ার আট দিন পর দুই মাস বয়সী শিশু তাইয়িব্যাকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর শিশুটিকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।
জানা গেছে, গত ২৩ ডিসেম্বর নাটোরের গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে মায়ের সাথে চিকিৎসা নিতে গেলে চুরি হয় দুই মাস বয়সী শিশু তাইয়িব্যা। এ ঘটনার তার বাবা গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেন।
লিটন কুমার সাহা জানান, গত ২৩ তারিখ থেকে শিশু তাইয়িব্যাকে উদ্ধারে তল্লাশি কার্যক্রম শুরু হয়। নাটোরের পুলিশ এবং গোয়েন্দাদের মিলিতভাবে চারটি দল যৌথভাবে এই উদ্ধার কর্মকাণ্ডে অংশ নেয়।
পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর তদন্তের অংশ হিসেবে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও গুরুদাসপুর থানার সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়। সেখান থেকে পাওয়া তথ্য এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে অভিযান চালায় পুলিশ।
আজ বৃহস্পতিবার ভোর রাতে নাটোর জেলার বড়াইগ্রাম থানার কালিকাপুর গ্রাম থেকে শিশু তাইয়িব্যাকে উদ্ধার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, যে নারী শিশু তাইয়িব্যাকে চুরি করেছে তারও একটা বাচ্চা হয়েছিল দুই মাস আগে। কিন্তু বাচ্চা হওয়া নিয়ে স্বামীর অশান্তির কারণে সে তার নিজের বাচ্চাকে অন্য আরেকটি পরিবারে দত্তক দেয়।
পরে আবার তার সন্তান না থাকার কারণে ওই নারীর স্বামী তার উপর চাপ দেয়। এই চাপের মুখে পড়েই সে হাসপাতালে গিয়ে শিশু তাইয়িব্যাকে চুরি করেছে বলে জানায় পুলিশ।
পুলিশের কাছে বাচ্চা চুরির কথা স্বীকার করেছে ওই নারী। পরে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ২৩ ডিসেম্বর মা সীমা খাতুন নিজের চিকিৎসার জন্য শিশু তাইয়িব্যাকে সঙ্গে নিয়ে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সে সময় অজ্ঞাতনামা এক নারী কৌশলে তাইয়িব্যাকে কোলে নিয়ে তার মাকে হাসপাতালের আউটডোরে যেতে বলে।
তাইয়িব্যার মা আউটডোরে গেলে ওই নারী শিশুটিকে নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়। পরে তাইয়িব্যার মা ঘটনাস্থলে গিয়ে তাকে আর খুঁজে পায়নি।
পরে এ ঘটনায় গুরুদাসপুর থানায় মামলা করে তাইয়িব্যার বাবা।
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮টায় আবার ঈদের ইত্যাদি
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা









