চুয়াডাঙ্গায় নারীদের নেতৃত্বে হচ্ছে দুর্গাপূজা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৫ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গা শহরের দাস পাড়ায় এ বছরও নারীদের নেতৃত্বে অনুষ্ঠিত হচ্ছে শারদীয়া দুর্গাপূজা। পাঁচ বছর ধরে এলাকার ২০ নারী নিজেরাই এই পূঁজার আয়োজন করে আসছেন। একই স্থানে দুর্গাপূজা ছাড়াও কালিপূজা, সরস্বতী পূজাসহ অন্যন্যা পূজাও অনুষ্ঠিত হয়ে থাকে।
নিজেদের ভাললাগা ও ধর্মীয় অনুভূতির জন্য নারীরা এ পূজার আয়োজন করে থাকেন। দূর-দূরান্ত থেকেও অনেকে দেখতে আসেন নারীদের এই আয়োজন।
আয়োজকরা জানান, পাঁচ বছর আগে চুয়াডাঙ্গা শহরের দাস পাড়ায় শিবমন্দির মহিলা সংঘ নামের একটি সংগঠন গড়ে তোলেন এলাকার নারীরা। বর্তমানে তাদের সদস্য সংখ্যা ২০ জন। কমিটিতে কোনো পুরুষ সদস্য নেই। শিবমন্দির মহিলা সংঘের ব্যানারে আগের তিনটি বছরের মতো এবারও শারদীয়া দুর্গাউৎসবের আয়োজন করা হয়েছে। প্রতিমা তৈরি ও রং করার কাজও শেষ হয়েছে। এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি।
তারা জানান, আগের চারটি বছরের মতো এ বছরও সকলের উৎসাহ এবং সহযোগিতা পাচ্ছেন। নারী হওয়ার কারণে বড় আয়োজনেও তাদের কোনো সমস্যায় পড়তে হয় না। খুবই নির্বিঘ্নে এবং স্বাচ্ছন্দে সকল আয়োজন সম্পন্ন করে থাকেন।
এ বছর স্বাস্থ্যবিধি মেনে সব আয়োজন সম্পন্ন করা হবে। দুর্গাপূজার শুরু থেকে শেষ পর্যন্ত পূজার পুরো দায়িত্ব পালন করেন স্থানীয় নারীরা। নারীদের এ আয়োজনে আলাদা নজর থাকে সনাতন ধর্মের অনুসারীসহ সকলেরই।
শিবমন্দির মহিলা সংঘের সভাপতি মৌসুমী দাস বলেন, “পুরুষরা পারলে আমরা কেন পারবো না? এই সাহস থেকেই আমরা শুরু করেছিলাম। পাচঁ বছর আগে থেকে এখানে চলছে পূজা উৎসব। কখনো কোনো সমস্যা হয়নি। প্রতিবারই ভালভাবেই আয়োজন শেষ করতে পেরেছি। এবারও সুষ্ঠুভাবে শেষ করবো বলে আশা করি।”
পূজা উদযাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি কিশোর কুমার আগরওয়ালা বলেন, “প্রতীমা শুরু থেকে বিসর্জন পর্যন্ত সংঘের নারীরা এই দুর্গাপূজায় সম্পৃক্ত থাকেন। তাদের আয়োজন থাকে পরিচ্ছন্ন এবং বেশ পরিকল্পিত। দূর-দূরান্ত থেকেও অনেকে দেখতে আসেন তাদের এই আয়োজন।”
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, “নারীদের আয়োজনের ওই পূজা মণ্ডপ আমি দেখে এসেছি। প্রশংসা পাওয়ার মতো আয়োজন। এই আয়োজন নারীদের এগিয়ে যেতে সাহসী ভূমিকা নিতে অনুপ্রাণিত করবে।”
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস



