ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৮:৫৯:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
`সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়

চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৫ এএম, ২৭ জানুয়ারি ২০২৪ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গা জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ সেই সাথে বেড়েছে শীতের তীব্রতা। হাড়কাঁপানো কনকনে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে সাধারণ মানুষ। রাতে ও সকালের দিকে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। 

অন্যদিকে তীব্র ঠান্ডায় দেখা দিচ্ছে শীতজনিত নানা রোগ। হাসপাতালে বাড়ছে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা।  হাসপাতালগুলোতে দেখা দিয়েছে চিকিৎসা সংকট। 

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রকিবুল হাসান জানায়, আজ সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৮ডিগ্রি সেলসিয়াস।