চুয়াডাঙ্গায় শীতে বিপর্যস্ত জনজীবন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:১৭ পিএম, ১৮ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
কয়েক দিনের ঘন কুয়াশা ও মেঘলা আবহাওয়ায় চুয়াডাঙ্গায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে আজ বৃহস্পতিবার ভোর ৫.৪৫ মিনিট থেকে বৃষ্টি শুরু হয়ে শেষ হয় সকাল ৮.১০ মিনিটে।
চলমান শৈত্যপ্রবাহে দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে সারা দেশে মাধ্যমিক, দাখিল ও এবতেদায়ী মাদরাসা বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষা অধিদপ্তর।
চুয়াডাঙ্গায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডঙ্গা জেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বলেন, আজ বৃস্পতিবার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম বা ক্লাস বন্ধ থাকবে।
গতকাল বুধবার সন্ধায় প্রধান শিক্ষকদের বিষয়টি জানান জেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান। তবে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রাখার কোন ঘোষণা আসেনি।
এদিকে গত কয়েকদিন ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল চুয়াডাঙ্গা। সন্ধার পর থেকে কুয়াশা মাত্রা বাড়তে থাকে। দূরের কোন কিছু দেখা যাচ্ছে না। দিনের বেলায় যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। সেই সাথে বেড়ে গেছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার সাথে ফুরফুরে বাতাসে বেড়েছে জনদুর্ভোগ।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রকিবুল হাসান জানায়, আজ সকাল ৯ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- রানি মুখার্জির ভয়াল প্রত্যাবর্তন, বক্স অফিসে হিট ‘মারদানি থ্রি’
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- রোহিঙ্গাদের পাসপোর্ট: বাস্তবতা, যুক্তি ও ভবিষ্যৎ ভাবনা
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি
- দেশে পৌঁছালো প্রবাসীদের প্রায় দেড় লাখ ব্যালট
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার









