চেনা রূপে রাজধানীর সড়ক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২০ পিএম, ১১ ডিসেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে বেশির ভাগ রুটে গণপরিবহন অস্বাভাবিকভাবে কমে গেলেও একদিন পরেই (রোববার) চেনা রূপে ফিরেছে রাজধানীর সড়কগুলো।
রোববার সকাল থেকেই যাত্রী, পথচারী ও গণপরিবহনের চাপে রাজধানীর সড়কগুলো ছিল ব্যস্ত। পাশাপাশি কর্মব্যস্ত মানুষের ছোটাছুটি আর স্কুল কলেজের শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরনো চেহারা এনে দিয়েছে সড়কের। যাত্রীবাহী বাসের পাশাপাশি প্রতিষ্ঠানিক ও রাষ্ট্রীয় পরিচালনাধীন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসেরও দেখা মিলছে সড়কে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা পুলিশেরও কর্মতৎপরতা বেড়েছে।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর সদরঘাট থেকে আবদুল্লাহপুর, নতুন বাজার থেকে আমিনবাজার, কুড়িল থেকে আজিমপুর, পোস্তগোলা থেকে উত্তরা দিয়াবাড়ীসহ প্রায় সব এলাকার বাস চলাচল করছে। তবে সকালে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বাস ও অফিসগামী প্রতিষ্ঠানিক গাড়ির চাপে সড়কে গাড়ির গতি ছিল অত্যন্ত কম।
কারওয়ানবাজারে বাসের জন্য অপেক্ষায় থাকা বেশ কয়েকজন যাত্রী জানান, যেকোনো রাজনৈতিক দলের কর্মসূচি হলেই আমাদের ভোগান্তিতে পড়তে হয়। সকাল থেকে সড়কে বাসের অনেক চাপ রয়েছে। অনেক সময় দাঁড়িয়ে আছি কোনো বাসে উঠতে পারছি না।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মেহেদী হাসান সংবাদমাধ্যমকে বলেন, রাজনৈতিক কর্মসূচির কারণে গত কয়েকদিন সড়কে গাড়ির চাপ কম ছিল। কিন্তু আজ সকাল থেকে সড়কে বিভিন্ন গাড়ির চাপ বেড়েছে। আগের মতো সড়কে গাড়ির সংখ্যা দেখা যাচ্ছে।
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির










