চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০১ পিএম, ৭ মে ২০২৫ বুধবার
নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ছবি: সংগৃহীত
চেক ডিজঅনার মামলায় নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. বুলবুল ইসলামের আদালত এই আদেশ দেন। মামলার বাদীপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার বাদী প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজের জেরার জন্য দিন ধার্য ছিল। তবে নির্ধারিত দিনে চয়নিকা চৌধুরী আদালতে হাজির হননি। তার পক্ষে সময় চেয়ে আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন। ফলে তার জামিন বাতিল করে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৬ জুন নতুন দিন ধার্য করেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৪ আগস্ট নাটক ‘জীবন সুন্দর হোক’ নির্মাণের জন্য নির্মাতা চয়নিকা চৌধুরীর সঙ্গে একটি চুক্তি করেন প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ। চুক্তি অনুযায়ী রিয়াজ চয়নিকাকে ২ লাখ ৩০ হাজার টাকা পরিশোধ করেন। পরবর্তীতে চয়নিকা ২০১২ সালের ৩০ অক্টোবর সমপরিমাণ অর্থের একটি চেক প্রদান করেন।
তবে নাটক নির্মাণ না করায় এবং একাধিকবার চেক নগদায়নের চেষ্টা ব্যর্থ হওয়ায় রিয়াজ ২০১৩ সালের ১৪ মে ঢাকায় আদালতে মামলা দায়ের করেন। মামলার পর ২০১৪ সালের ২ জুন চয়নিকা চৌধুরী আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। মামলাটি ২০১৪ সালের ৭ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয় এবং ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।
প্রযোজকের দাবি, নাটক না নির্মাণ করে এবং টাকা ফেরত না দিয়ে চয়নিকা প্রতারণা করেছেন।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি










