ছুটির দিন কাটাতে পারেন যেভাবে
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩২ এএম, ২৯ জানুয়ারি ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
ছুটির দিন কর্মজীবীদের জন্য বিশাল একটা আনন্দের দিন। সারা সপ্তাহ কাজের পরে এক-দুই দিন ছুটিতে কত কিছুই না করতে মন চায়। কিন্তু বাসার মধ্যে আলস সময় কাটাতে কাটাতেই ছুটি শেষ হয়ে যায়। তাই ছুটির দিনটি আনন্দের আর অর্থবহ করে তুলতে হলে এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখুন:
নিজের জন্য সময় রাখুন
তালিকা করা মানেই যে সারাদিন কাজ করবেন এমন নয়। তাহলে আর ছুটির দিনের সঙ্গে অন্যদিনের কি সম্পর্ক থাকল। নিজের কোনো অদেখা ভালো সিনেমা দেখতে পারেন, বই পড়তে পারেন, বিশেষ কারো সঙ্গে দেখাও করে আসতে পারেন। উপভোগ করুন ছুটির দিনটিকে।
পরিকল্পনা করে তালিকা করুন
পুরো সপ্তাহ কাজের পর আমরা ছুটির দিনে কোনো কাজই করবো না, শুধু ঘুমাবো। আর তা না হলে কোনো অযথা কাজে সময় কেটে যায়। কিন্তু যে কাজ অন্যদিন করতে পারেন না, সেই কাজটি ছুটির দিনে করে ফেলাই ভালো। আর এজন্য আগের থেকেই একটি তালিকা করে রেখে দিন যে ছুটির দিন কি কি কাজ করবেন আপনি। সেটা ঘরের বা অফিসের হোক।
শরীরকে কর্মক্ষম রাখুন
এইদিনে শরীরকে একটু চনমনে করে তুলতে পারেন। সারা সপ্তাহে যেহেতু সময় পাওয়া যায়না, তাই এই ছুটিকে কাজে লাগান। সকালে একটু সময় নিয়ে হেঁটে আসুন, সাঁতার কাটুন, সাইকেল চালাতে যান, ঘরে বা বাইরে হালকা পাতলা ব্যায়াম করে নিন। ছুটি মানেই যে সারাদিন শুয়ে বসে থাকতে হবে এটা ভুল কথা।
একটু অন্যরকম কিছু করুন
সারা সপ্তাহ যা করার সময় পান না তা করতে পারেন ছুটির দিনে। এক-দুই ঘণ্টার মাঝে করা যাবে এমন কিছু চেষ্টা করে দেখুন। এই যেমন নতুন একটা রেসিপি করুন, নিজের একটা বাগান করুন, ছবি আঁকুন, পছন্দের কোনো পোশাক পরুন, ছবি তুলুন, পরিবারকে নিয়ে ভালো কিচূএকটা করুন। দেখবেন ছুটির দিনটা দারুণ কাঁটবে।
ঘরের জরুরি কাজকর্ম সেরে রাখুন
সারা সপ্তাহ কাজ করেছেন, ঘরের কাজে সময় দিতেই পারেন না। তাতে করে অনেক কাজ জমে থাকে। ছুটির দিনে তাই এই জমে থাকা কাজগুলো দ্রুত শেষ করুন এবং অতিরিক্ত কিছু কাজ শেষ করে রাখুন। যেমন সারা সপ্তাহ ব্যবহারের পোশাকগুলো আগেই ইস্ত্রি করে রাখতে পারেন, জুতো এবং অলংকার আগে থেকেই ঠিক করে রাখতে পারেন।
ভালো কিছু খান, তবে ভারি খাবার নয়
একা একা বা পরিবারের সঙ্গেই ছুটি কাটান না কেন, একটু বিশেষ খাবারের ব্যবস্থা করুন। পছন্দের খাবার রাঁধুন বা বাইরে খান। তবে সাবধান, ফাস্টফুড বা অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে থাকাই ভালো।
পরিবারকে সময় দিন, ঘুরতে যান
পরিবার একটি গুরুত্বপূর্ণ বিষয়। কাজের চাপে তো পরিবারের কাউকে সময়ই দেওয়া হয়না। কিন্তু ছুটির দিনটা অবশ্যই তাদের সময় দিন। যে কথাগুলো জমে থাকে সেগুলো শেয়ার করুন, একসঙ্গে রান্না করুন এবং অবশ্যই কাছেপিঠে কোথাও থেকে ঘুরে আসুন পরিবারকে নিয়ে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি







