ছুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪০ পিএম, ২০ জানুয়ারি ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
বাণিজ্যমেলার প্রথম দিকে ক্রেতাদের চাপ ছিল কম। তবে সেই খরা কাটিয়ে বাড়ছে ক্রেতার সংখ্যা। বিশেষ করে ছুটির দিনে লোকে লোকারণ্য থাকে মেলা। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (২০ জানুয়ারি) মেলায় দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
বিকেলে মেলায় গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকাল থেকেই ক্রেতাদের চাপ রয়েছে। তারা আশা করছেন গতবারের তুলনায় এবার বেচাকেনা বেশি হবে। তবে ক্রেতাদের অভিযোগ, গতবারের তুলনায় এবার মেলায় জিনিসপত্রের দাম বেশি।
পরিবার নিয়ে কেনাকাটা করতে আসা আমিনুল হক জানান, সাভার থেকে এখানে এসেছি। দাম বেশি চাওয়ায় এখনো তেমন কেনাকাটা করা হয়নি। তবে পরিবারের জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে যাবো।
শরীফুল ইসলাম নামের আরেক দর্শনার্থী বলেন, এবারের মেলায় সুন্দর জামা-কাপড় উঠেছে। কিছু জামা কেনার পরিকল্পনা রয়েছে।
রফিকুল আমিন পেশায় চাকরিজীবী। কথা হলে তিনি জানান, ব্যস্ততা এবং শীত থাকার কারণে এতদিন মেলায় আসা হয়নি। ঠান্ডা কম থাকায় আজ সময় করে সন্ধ্যার দিকে মেলায় এসেছি। কিছু কেনাকাটা করা হয়েছে।
জুবায়ের আহমেদ নামের এক ব্যবসায়ী জানান, গতবার মেলায় প্রথম ১০-১৫ দিন ক্রেতাদের চাপ কম ছিল। দিন যতো গড়িয়েছে মেলা ততোই জমজমাট হয়েছিল। তবে এবার শীত বেশি পড়ায় প্রথম ৭-৮ দিন বেচাকেনা ছিল কম। কিন্তু আজ ছুটির দিনে সকাল থেকে ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছি। আশা করছি মেলা শেষ হওয়ার আগ পর্যন্ত ক্রেতাদের এমন ভিড়ই থাকবে।
এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার প্রধান ফটক করা হয়েছে মেট্রোরেলের আদলে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে এই মেলার আয়োজন করে।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত চলবে মেলা। এবার মেলায় প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। মেলার টিকিট অনলাইনে কিনলে ৫০ শতাংশ ছাড়ের সুযোগ থাকবে। মেলায় প্রায় এক হাজার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, নেপালসহ ১২টি দেশের ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে হাজির হয়েছেন। মেলায় ১৭টি বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। মেলায় দেশ-বিদেশের মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে। গতবার এই সংখ্যা ছিল ২২৫টি।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র






