ছেলের জন্মদিনে অপুর আবেগঘন বার্তা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
ঢাকাই সিনেমার আলোচিত প্রাক্তন তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন ছিল গতকাল । বিশেষ এই দিনটিকে কেন্দ্র করে ইতোমধ্যেই শুভেচ্ছায় ভাসছেন এই স্টারকিড। ছেলে জয়ের বয়স আট বছর পূর্ণ হলো। সে পা দিলো ৯ বছরে। বিশেষ এই দিনে ছেলেকে নিয়ে ফেসবুকে একটি বিশেষ পোস্ট দিয়েছেন অপু বিশ্বাস।
বৃহস্পতিবার দিনগত রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই পোস্টটা দিয়েছেন নায়িকা। সঙ্গে শেয়ার করেছেন ছেলের দুটি ছবি। পোস্টের শুরুতেই ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অপু বিশ্বাস লিখেছেন, শুভ জন্মদিন, আমার প্রাণের ধন আব্রাম খান জয়! আজ তুমি নতুন বছরে পা দিলে, আর এটা আমার জন্য একটি বিশেষ মুহূর্ত। তোমার জন্মের সেই দিনটি এখনো আমার মনে উজ্জ্বল হয়ে আছে, তোমার প্রতিটি দিন আমার জন্য আনন্দ ও ভালোবাসার উৎস হয়ে আছে।
নায়িকা লিখেছেন, গত দিনগুলোতে তুমি শুধু বড় হয়ে ওঠোনি, বরং নিজের মেধা, সাহসিকতা আর ভালোবাসায় আমাদের সবাইকে মুগ্ধ করেছো। তোমার প্রতিটি হাসি, তোমার প্রতিটি ছোট-বড় কৃতিত্ব আমাকে গর্বিত করে। তুমি সত্যিই এক অনন্য সদা হাসিখুশি, জিজ্ঞাসু এবং মমতায় পূর্ণ। তোমার আজকের এই দিনটি যেমন বিশেষ, তেমনই আমি চাই তোমার সামনের প্রতিটি দিনই হোক আশীর্বাদে ভরপুর।
অপু আরও লিখেছেন, উপরওয়ালা তোমাকে সুস্থ রাখুক এবং তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য দান করুক। তুমি যেন সবসময় নিজের মতো করে সুখে-শান্তিতে বড় হতে পারো, আর তোমার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ হয়। গত দিনগুলোতে আমি তোমার পাশে থেকে তোমার প্রতিটি সাফল্যে গর্বিত হয়েছি, আর তোমার যেকোনো কষ্টে তোমার পাশে দাঁড়িয়েছি। তুমি জানো মা সব সময় তোমার পাশে আছে এবং থাকবে। তুমি আরও অনেক দূর যাবে, তোমার সাফল্য এবং আনন্দই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। মা তোমাকে অনেক ভালোবাসে।
সবশেষে এই নায়িকা আরও লিখেছেন, শুভ জন্মদিন, আমার ছোট্ট রাজপুত্র! তোমার নতুন বছর হোক আনন্দে ও ভালোবাসায় ভরপুর এবং সামনের প্রতিটি বছর হোক তোমার জীবনের নতুন নতুন সাফল্যের গল্প।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু








