জন্মদিনে স্ত্রীর শুভেচ্ছায় সিক্ত হাবিব ওয়াহিদ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৬ এএম, ১৬ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
দুই দশকেরও বেশি সময় ধরে দেশের সংগীতাঙ্গনে রাজত্ব করছেন হাবিব ওয়াহিদ। আধুনিক বাংলা গানের জনক হিসেবে পরিচিত এই শিল্পীর জন্মদিন ছিল মঙ্গলবার (১৫ অক্টোবর)। দিনটি ঘিরে ভক্ত থেকে শুরু করে তারকারা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। পাশাপাশি, নিজের স্ত্রীর কাছ থেকেও শুভেচ্ছা পেয়েছেন তিনি।
বুধবার জন্মদিনের প্রথম প্রহরেই সামাজিক মাধ্যমে প্রিয় মানুষটিকে আদুরে শুভেচ্ছায় ভরিয়ে দেন হাবিবের স্ত্রী আফসানা চৌধুরী শিফা। দেখা যায়, হাবিবের সঙ্গে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিতে হাবিবকে নতুন হেয়ারস্টাইল ও সানগ্লাসে ভিন্ন রূপে দেখা যায়। সঙ্গেই আছেন স্ত্রী শিফা; দুজনকে দেখা যায় বিভিন্ন পোজে ক্যামেরাবন্দি হতে।
ক্যাপশনে শিফা লেখেন, ‘আমার প্রিয়কে জানাই জন্মদিনের শুভেচ্ছা।’ পোস্টটি প্রকাশের পরই ভক্তরা এই মিষ্টি দম্পতিকে ভালোবাসায় ভরিয়ে দেন এবং হাবিবকে শুভেচ্ছায় সিক্ত করেন।
বাংলা লোকগানের সঙ্গে আধুনিক সুর ও মিউজিকের ফিউশন ঘটিয়ে সংগীতে এক অনন্য ধারা সৃষ্টি করেছেন হাবিব ওয়াহিদ। বলা যায়, তার কারণেই দেশীয় সংগীতে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। শুধু তাই নয়, তার হাত ধরেই বেশ কয়েকজন কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক নিজেদের পরিচিতি গড়ে তুলেছেন।
১৯৭৯ সালের ১৫ অক্টোবর জন্মগ্রহণ করেন হাবিব; জীবনের সাতচল্লিশ বসন্ত পার করলেন এই শিল্পী। ২০০৩ সালে প্রকাশিত ‘কৃষ্ণ’ অ্যালবামের মাধ্যমে তিনি আলোচনায় আসেন। এরপর অ্যালবাম বিক্রির রেকর্ড গড়তে থাকে। তারপর সমানতালে এগিয়ে চলে তার ক্যারিয়ার।
সম্প্রতি কোক স্টুডিও বাংলায় প্রকাশিত ‘মহাজাদু’ শিরোনামের গান দিয়ে ফের আলোচনায় এই শিল্পী; সঙ্গে তার অনুরাগীরা ফিরে পেলেন সেই পুরোনো হাবিবকে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








