জমজমাট রাজশাহীর ঈদ কেনাকাটা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:৩৭ পিএম, ১৭ জুন ২০১৮ রবিবার
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজশাহী মহানগরীর মার্কেটগুলোতে কেনাকাটা জমে উঠেছে। যতই ঘনিয়ে আসছে ঈদ, ততই কেনাকাটার ধুম পড়ছে বাজারে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মহানগরীর মার্কেটগুলো ক্রেতাদের পদচারণায় মুখরিত থাকছে।
নগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার আরডিএ মার্কেট, গণকপাড়া হকার্স মার্কেট, নিউ মার্কেট, কাপড়পট্টি সহ রেলস্টেশন ফুটপাত, উপশহর নিউ মার্কেট, লক্ষীপুর, বিনোদপুরের বিভিন্ন ছোট ছোট দোকান ও ফুটপাতের দোকানগুলো ঘুরে সর্বত্র ক্রেতাদের ভিড় দেখা যায়। জামা থেকে শুরু করে জুতা-স্যান্ডেল, প্রসাধনী, জুয়েলারী সবখানেই ক্রেতাদের সমাগমে তিল ধারনের জায়গা নেই। ঈদের পোষাক কিনতে বড় বড় মার্কেটগুলোতে যেমন উচ্চবিত্তদের ভিড়, তেমনি ফুটপাতের দোকানগুলোতে ভিড় করছে নি¤œবিত্তরা। এদিকে রমজানের পনের দিন যেতেই অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে দর্জি পাড়ার দর্জিরা।
ক্রেতারা নিজের পছন্দ অনুযায়ী শাড়ি, থ্রি-পিস ,শাড়ি, বাচ্চাদের শার্ট ও প্যান্ট, জুতা, অন্যান্য জিনিস কিনছেন। কেনাকাটার ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। এবার ঈদে মেয়েদের পোষাকগুলো সর্বনিন্ম এক হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বিশ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে পোষাকগুলো। আর এই পোষাকগুলোর বেশিরভাগই ভারতীয়।
এছাড়াও এবছর ঈদের কেনাকাটায় ভিন্ন মাত্রা যোগ করেছে বুটিকসের পোষাক। বাহারী নকশা, সুতি, লং, এমব্রয়ডারীর কাজ করা এ পোষাকগুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে ক্রেতাদের। সর্বনি¤œ ৮০০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এ পোষাকগুলো। সাবান, ফেসওয়াস, লিপিস্টিক, আই ব্রো, মাসকারা, আইলানা, লিপলোজ সহ বিভিন্ন প্রসাধনী কিনছেন তরুণীরা। এছাড়াও ঈদকে ঘিরে ভিড় বেড়েছে রোদচশমা ও ঘড়ির দোকানগুলোতে।
বিক্রেতারাও যারপর নাই ব্যস্ত। ক্রেতার মতে, প্রকৃত দামের চেয়ে সব দোকানিই অনেক বেশি দাম চাচ্ছে এখন। নিউমার্কেটের এক দোকানের এক সেলসম্যান বলেন, ঈদের বাজারে দাম তো একটু বেশি হবেই। করার কিছুই নাই। মহানগরীর নিউ মার্কেটে কাপড় কিনতে আসা সায়েদা বেগম বলেন, এখানে সব দামের কাপড় পাওয়া যায়। তাই এখানে আসি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লাবণী বলেন, ঈদে আমার আম্মু ,আব্বুর জন্য নতুন পোশাক কিনব আমার টিউশনির টাকা দিয়ে। পছন্দের জামা কিনে নিয়ে বাড়ি ফিরব। রাজশাহী নিউ মার্কেটের তরনী শাড়িঘরের মালিক মাইদুর ইসলাম বলেন, এ বছর বিক্রির পরিমাণ গত বছরের চেয়ে বেশি। তিনি বলেন, মেয়েদের সালোয়ার, কামিজ, সু , শাড়ি বেশি বিক্রি হচ্ছে।
এদিকে অল্প আয়ের মানুষগুলোর কেনাকাটার বিশেষ জায়গা ফুটপাতের দোকানগুলো। ফুটপাতের দোকানগুলো থেকে নিজের ও পরিবারের মানুষের চাহিদা পূরণে সচেষ্ট তারা। এখানে কিনতে আসা জুলেখা বলেন,বাচ্চার লেইগ্যা স্কার্ট কিনলাম। দাম ২০০ টাকা নিল।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

