ঢাকা, শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৪:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা

জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৯ এএম, ১৬ ডিসেম্বর ২০১৯ সোমবার

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে একাত্তরের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছেন লাখো মানুষ। দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার নিবেদনে ফুলে ফুলে ঢেকে গেছে স্মৃতিসৌধের মূল বেদী।

আজ সোমবার সকাল থেকেই স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন।

এর আগে সকাল ৬টা ৩৫ মিনিটে সভারের স্মৃতিসৌধে ফুল দিয়ে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজয় দিবসে কুয়াশা ও ঠাণ্ডা উপেক্ষা করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন ছেলে-বুড়ো থেকে শুরু করে সব বয়সী মানুষ। রাত থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন অনেকেই। এসেছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারাও।

সবার চোখে-মুখে ছিল মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা বিনির্মাণের অবিচল আস্থার ছাপ। বিজয় দিবসের আনন্দ ও উচ্ছ্বাসে স্মৃতিসৌধগুলো যেন পরিণত হয়েছে উৎসবের নগরীতে।

এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে এবং সব বয়সী মানুষকে স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়।