ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১২:০৩:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচ জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

জাপানে কর্মজীবী মায়ের সংখ্যা কমছে

আপডেট: ০৮:৩৪ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৩ শুক্রবার

নিউজ ডেস্ক উইমেননিউজ২৪.কম ঢাকা : জাপানে অর্থনৈতিক উন্নয়নে কমে যাচ্ছে নারীর অংশগ্রহণ। এক পরিসংখ্যানে দেখা গেছে, মা হওয়ার পর সন্তান লালন পালনের জন্য দেশটির প্রায় ৭০ শতাংশ নারী চাকরি ছেড়ে দিচ্ছেন। ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন পদে নারী চাকরিজীবীর সংখ্যা কমে গেছে। আর এর জন্য বর্তমান সমাজব্যবস্থাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, দেশের অর্থনীতিতে যদি নারীর সমান অংশগ্রহণ থাকে, তাহলে দেশের আর্থিক প্রবৃদ্ধি দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২০ সালের মধ্যে সকল কোম্পানির নীতিনির্ধারক পদে নারীর অংশগ্রহণ ৩০ শতাংশ নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছে দেশটির প্রধানমন্ত্রী শিনঝো অ্যাবে। ১ অক্টোবর’ ২০১৩