জাপানে ৬ মাসে নিঃসঙ্গ অবস্থায় ৪০ হাজার মানুষের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫১ পিএম, ৩১ আগস্ট ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
জাপানে ২০২৪ সালের প্রথমার্ধে একা বাড়িতে অবস্থানের সময় অন্তত ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। জাতিসংঘের মতে, দেশটিতে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক মানুষের বাস। তাদের বেশিরভাগই নিজ বাড়িতে একা থাকতে বাধ্য হন। খবর: বিবিসি
দেশটির ন্যাশনাল পুলিশ এজেন্সির তথ্য অনুসারে, অন্তত ৪ হাজার মানুষের মৃত্যুর খবর এক মাসেরও বেশি সময় পরে জানা গেছে। আর এক বছর ধরে নিখোঁজ থাকার পর ১৩০টি মৃতদেহ পাওয়া যায়।
ন্যাশনাল পুলিশ এজেন্সির তথ্যে দেখা যায়, ২০২৪ সালের প্রথমার্ধে মোট ৩৭ হাজার ২২৭ জনকে একাকী বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। এদের মধ্যে ৭০ শতাংশের বয়স ৬৫ বা তার বেশি।
তথ্য অনুসারে, এদের মধ্যে ৭ হাজার ৪৯৮ জনের বয়স ৮৫ বছর বা তারচেয়ে বেশি। ৭৫ থেকে ৭৯ বছর বয়সীর সংখ্যা ৫ হাজার ৯২০। ৭০ থেকে ৭৪ বছর বয়সী ৫ হাজার ৬৩৫টি মৃতদেহ পাওয়া যায়।
আরও পড়ুন
গুম সংক্রান্ত আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করায় বাংলাদেশকে স্বাগত জানাল জাতিসংঘ
জাপানি ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্চ বলেছে, ২০৫০ সাল নাগাদ দেশটিতে একা বসবাসকারী বয়স্ক নাগরিকদের (৬৫ বছর বা তার বেশি বয়সী) সংখ্যা এক কোটি ৮০ হাজারে পৌঁছাবে।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০৫০ সালের মধ্যে জাপানের বিভিন্ন পরিবারে ১ কোটি ৮ লাখ বয়স্ক মানুষ একা বসবাস করবেন; মোট পরিবারের হিসাবে এটি ২০ দশমিক ৬ শতাংশ পরিবার। জাপানি তরুণ-তরুণীদের দেরিতে বিয়ে করার প্রবণতা বা অনেকের সন্তান না নেওয়ার সিদ্ধান্তের কারণে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে।
এদিকে প্রবীণদের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় জনসংখ্যাগত সংকটের মুখে পড়েছে জাপান। সেখানে চিকিৎসা ও কল্যাণ ব্যয় বেড়ে যাচ্ছে। বিপরীতে কমছে শ্রমশক্তি।
জাতিসংঘের হিসাবে, বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি প্রবীণ জনসংখ্যার দেশ জাপান। জাপান ছাড়া চীন ও দক্ষিণ কোরিয়ার জনসংখ্যাও ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র











