জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের বিমানে গাড়ির ধাক্কা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১১ পিএম, ১৫ মে ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
জার্মানির বিমানবন্দরের এক কর্মী গাড়ি চালানোর সময় দাঁড়িয়ে থাকা একটি বিমানে দুর্ঘটনাবশত আঘাত করে। সে বিমানটিতে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ডর্টমুন্ড থেকে বার্লিন ফেরার কথা ছিল।
এ দুর্ঘটনার জন্য জার্মান চ্যান্সেলরের বার্লিনে ফিরে আসতে বিলম্ব হয়। ডর্টমুন্ড বিমানবন্দরে এক নারী কর্মী সে গাড়িটি চালাচ্ছিলেন। এটি রানওয়েতে চলার জন্য বিমানবন্দরের একটি অভ্যন্তরীণ গাড়ি।
ওই নারী কর্মী যখন গাড়িটি চালিয়ে যাচ্ছিলেন, তখন অ্যাঙ্গেলা মার্কেলের বিমানটি দেখে একটি ছবি তোলার জন্য দাঁড়ান। কিন্তু ছবি তোলার সময় বিমানবন্দরের ওই কর্মী গাড়িটির ব্রেক করেননি। ফলে সেটি গিয়ে আছড়ে পড়ে চ্যান্সেলরের বিমানের সামনে।
এরপর অ্যাঙ্গেলা মার্কেল একটি হেলিকপ্টারে করে বার্লিনে ফেরত আসেন। বিমানটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিরূপণের কাজ এখন চলছে।
খবরে বলা হয়েছে, ওই নারী গাড়ি চালক যখন বিমানের ওপর ‘ফেডারেল রিপাবলিক অব জার্মানি’ লেখা দেখেন; তখন তিনি বেশ উৎসাহী হয়ে উঠেন এবং ছবি তোলার জন্য গাড়ি থেকে বেরিয়ে আসেন। তখনই ওই গাড়িটি বিমানের সম্মুখভাগে আঘাত করে। এ ঘটনার সময় অ্যাঙ্গেলা মার্কেল বিমানের ভেতরে ছিলেন না।
ডর্টমুন্ডের কাছে একটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন শেষে তিনি বিমানবন্দরে ফিরছিলেন। বেশ কয়েকটি ঘটনার পর জার্মান কর্তৃপক্ষ এখন বিমান সংকটে ভুগছে। গত নভেম্বর মাসে আর্জেন্টিনায় অনুষ্ঠিত জি-টুয়েন্টি সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল যোগ দিতে পারেননি।
কারণ বার্লিন থেকে উড্ডয়নের পর বিমানটি জরুরী অবতরণ করতে বাধ্য হয়। ওই বিমানটির যোগাযোগ ব্যবস্থায় সমস্যা হচ্ছিল। পরবর্তীতে একটি বিমান ভাড়া করে জি-টুয়েন্টি সামিটে যোগ দেন জার্মান চ্যান্সেলর।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











