ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ০:৪৭:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

জিপিএ-৫ পেলেন ফুটবলার মিতু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৭ পিএম, ২৮ জুলাই ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে অনূর্ধ্ব ১৭ নারী ফুটবল দলের সদস্য নুসরাত জাহান মিতু জিপিএ-৫ পেয়েছেন। তিনি পঞ্চগড়ের বোদা উপজেলার এক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এছাড়া বাফুফের ক্যাম্পে থাকা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ৭ জনের মধ্যে চারজন কৃতকার্য হয়েছেন। মিতুর মতো জিপিএ ফাইভ না পেলেও স্বর্ণা রাণী মন্ডল এবং সাথী বিশ্বাস যথাক্রমে ৪.৬১ ও ৪.২৮ জিপিএ পেয়েছেন। ইতি রাণী পেয়েছেন ৩.৭২। ঐশি, যুথি ও স্বপান রাণী কৃতকার্য হতে পারেননি।

বাফুফের ক্যাম্প থেকে বেশ উচ্ছ্বাস প্রকাশ করে মিতু বলেন, আমি ভোকেশনাল (কারিগরি) থেকে পরীক্ষা দিয়েছিলাম। পরীক্ষা ভালোই হয়েছিল ফলে আশা ছিল জিপিএ ফাইভের। তা পেয়েছি, ভালো লাগছে।