জেনে নিন বিয়ে দীর্ঘদিন টিকিয়ে রাখবেন যে কৌশলে
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৯ পিএম, ২৮ জুলাই ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
বর্তমানে বিয়ের আগে কমবেশি বেশিরভাগ নারী-পুরুষই বেশ কিছুদিন চুটিয়ে প্রেম করেন। একে অন্যকে ভালোভাবে বোঝার চেষ্টা করেন তারা।
তারপর যখন তারা মনে করেন, একে অন্যের সঙ্গে সারাজীবন কাটাতে পারবেন ঠিক তখনই ভেবেচিন্তেই বিয়ে করেন। তবে বিয়ের পর হয়তো বিভিন্ন কারণে দাম্পত্যে অশান্তির সৃষ্টি হতে পারে।
এর থেকেই এক সময় দুজনের মধ্যে বিভেদ বাড়ে ও সম্পর্ক থেকে বেরিয়ে যান কেউ কেউ। অর্থাৎ ডিভোর্সের মাধ্যমে একটি দাম্পত্যের অবসান ঘটে। এ ধরনের ধরনের ঘটনা এখন অহরহ ঘটছে। অনেকে তো ডিভোর্স আতঙ্কে বিয়ে করতেও ভয় পান।
বিশেষজ্ঞদের মতে, এখন যত তাড়াতাড়ি সম্পর্ক তৈরি হয়, তা ভেঙে যেতে সময় লাগে অনেক কম। তবে চাইলেই সব প্রতিবন্ধকতা এড়িয়ে সম্পর্ক দীর্ঘস্থায়ী করা যায়।
এজন্য অবশ্য দুজনেরই সমান অবদান রাখতে হবে দাম্পত্য জীবনে। জেনে নিন ডিভোর্স এড়াতে ও দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী করতে কী করণীয়-
বোঝাপড়া ভালো রাখতে হবে
দাম্পত্য সম্পর্ক ভালো রাখার অন্যতম উপায় হলো দুজনের মধ্যকার বোঝাপড়া ভালো থাকা। আর বোঝাপোড়া ঠিক রাখতে চাইলে অবশ্যই একে অন্যকে সময় দিতে হবে, মনের কথা জানতে ও বুঝতে হবে।
খোলাখুলি কথা বলা
যে কোনো সমস্যায় নিজেদের মধ্যে কথা বলার বিকল্প নেই। স্বামী বা স্ত্রীর কোনো কাজে আপনি মনে কষ্ট পেতেই পারেন বা তার কোনো আচরণ আপনার ভালো নাও লাগতে পারে।
তবে এসব বিষয় মনে পুষে না রেখে খোলাখুলি কথা বলুন নিজেদের মধ্যে। তাহলে ভুল বোঝাবুঝির অবসান ঘটবে ও সম্পর্কে দুরত্বও সৃষ্টি হবে না।
হাসিখুশি থাকুন ও ইতিবাচক চিন্তা করুন
যতটা সম্ভব হাসিখুশি থাকুন ও ইতিবাচক চিন্তা করুন। সবার জীবনেই কোনো না কোনো কষ্ট বা দুঃখ আছে। তবে হাসিমুখে সব কষ্ট জয় করার নামই জীবন। নিজের দুঃখ-কষ্ট বা মন খারাপের প্রভাব দাম্পত্যে ফেলবেন না।
বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় স্বামী অফিসের রাগ ঘরে ফিরে স্ত্রীর উপর দেখান আবার স্ত্রীও হয়তো সংসারের নানা চাপ স্বামীর সঙ্গে ভাগাভাগি করতে গেলে অশান্তি লেগে যায়। যতটুকু সময় পাবেন পরিবারের সঙ্গে হাসিখুশি থাকুন।
সর্বদা সত্য কথা বলুন
সঙ্গীর সঙ্গে সর্বদা সত্য কথা বলুন। স্বামী-স্ত্রীর মধ্যে কোনো বিষয়ই গোপন রাখা ঠিক নয়। এতে বিপদ আরও বাড়তে পারে। এমন কোনো কাজ আপনি করবেন না, যার জন্য সঙ্গীকে মিথ্যা কথা বলার দরকার পড়ে।
অতিরিক্ত ঝগড়া করবেন না
কথায় কথায় ঝগড়ার অভ্যাস থাকলে তা ত্যাগ করুন। হয়তো আপনি বলবেন স্ত্রীর দোষ আবার স্ত্রী বলবেন স্বামীর দোষ, তবে নিজেদের মধ্যে দোষারোপ না করে বরং ঝগড়াকে ভালোবাসায় রূপ দিন।
কথা কাটাকাটি বা সামান্য ঝগড়া সব দম্পতিদের মধ্যেই হয়, তাই বলে ঝগড়ার সময় একে অন্যকে বলা কটূ কথা ধরে দিনের পর দিন আলাদা থাকবেন না।
এতে সম্পর্কে দুরত্ব বাড়ে। আর এই দুরত্বের মধ্যেই কখনো কখনো তৃতীয় জন প্রবেশ করে জীবনে! তাই সতর্ক থাকুন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

