জেনে নিন লেবুপানির নানা গুণ, শরীর ভালো রাখতে পান করুন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৬ পিএম, ২৯ মে ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
পানির অপর নাম জীবন। আর শরীর ভালো রাখতে পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উপকার এক ধাপ বাড়াতে আপনার পান করা পানিতে মিশিয়ে নিতে পারেন লেবুর রস।
সকাল দুপুর রাত সবসময়ই চা বা কফি খাওয়ার প্রচলনটা আমাদের দেশে বেশি থাকলেও পর্যাপ্ত পানি পান করার কথা আমরা ভুলে যাই হরহামেশাই।
খাদ্য ও পুষ্টিবিষয়ক এক ওয়েবসাইট অবলম্বনে লেবুপানি পানের নানান উপকারিতা এখানে দেওয়া হল।
ত্বকের যত্নে: বাজারের সব প্রসাধনীই দেয় স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের প্রতিশ্রুতি। তবে এজন্য যেমন গুনতে হয় হয় টাকা, তেমনি আছে হিতে বিপরীত হওয়ার আশঙ্কাও। কম খরচে আর নিশ্চিত উপকার পেতে বেছে নিতে পারেন লেবুর রস। ত্বক ভালো রাখার পাশাপাশি বয়সের চাপ কমাতে, ব্ল্যাকহেড ও বলিরেখা দূর করতে এটি অত্যন্ত উপকারী।
পেট ব্যথা সারাতে: হজমের সমস্যা একটি অতি প্রচলিত সমস্যা। যার অত্যন্ত কার্যকরী সমাধান কুসুম গরম লেবুপানি। লেবু-সরবত রক্ত পরিশোধনে সাহায্য করে। পাশাপাশি বদহজম, কোষ্ঠকাঠিন্য এবং শরীরের দুষিত পদার্থ দূর করে।
মুখের স্বাস্থ্য রক্ষা: মুখের দুর্গন্ধ দূর করতে এবং মাঢ়ির রক্তক্ষরণ থামাতে লেবু পানি বেশ উপকারী। দাঁত ব্যথা কমাতেও এটি কার্যকর।
উচ্চ রক্তচাপ কমাতে: লেবুতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এছাড়াও বমিভাব কমাতে এবং ঝিমঝিমভাব কমাতেও এটি উপকারী।
মানসিক স্বাস্থ্য: মন ফুরফুরে করে দিতে অনন্য এই লেবু পানি। দুশ্চিন্তা, মানসিক চাপ কমানোর ক্ষমতা রয়েছে লেবুর সরবতে।
শ্বাস যন্ত্রের সমস্যা দূর করতে: লেবু পানি কফ সারায়। ফলে শ্বাস নেওয়ার সমস্যা দূর হয়। হাঁপানি রোগীদের জন্যও এটি উপকারী।
বয়সের ছাপ কমাতে: বয়স কমাতে না পারলেও লেবুপানি আপনার বাহ্যিক তারুণ্য ধরে রাখতে পারে। তাছাড়া লেবুপানিতে নেই কোনো ক্যালরি পাশাপাশি এটি অ্যান্টিঅক্সিডেন্টও।
প্রদাহ কমাতে: গলা জ্বালাপোড়া কমাতে সহায়ক লেবুপানি। কারণ এতে আছে অ্যান্টিব্যক্টেরিয়াল উপাদান। লবণ পানিতে যাদের উপকার হয় না তারা লেবু পানি দিয়ে গড়গড়া বা কুলিকুচি করতে পারেন।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল



