’জেন্ডার সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২২ পিএম, ২৫ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের ১৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আর্টিকেল নাইনটিন আজ ’জেন্ডার সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক একটি অনলাইন আলোচনা সভার (ওয়েবিনার) আয়োজন করে।
জেন্ডারভিত্তিক সহিংসতা এবং নারীর প্রতি পদ্ধতিগত সহিংসতা বিষয়ক বিশেষজ্ঞ, ঢাকা ও ঢাকার বাইরের সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি ও অধিকারকর্মীরা এতে অংশ নেন।
সরকারিভাবে এবছর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের (২৫ নভেম্বর – ১০ ডিসেম্বর) প্রতিপাদ্য করা হয়েছে – ‘নারী নির্যাতন বন্ধ করি; কমলা রঙের বিশ্ব করি’।
আর্টিকেল নাইনটিন বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সলের সভাপতিত্বে ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ এশীয় নারীবাদী অধিকারকর্মীদের নেটওয়ার্ক ’সাংগাতের’ কোর গ্রুপ মেম্বার ফওজিয়া খোন্দকার ইভা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. স্নিগ্দ্ধা রেজওয়ানা এবং চলচ্চিত্র নির্মাতা ও অধিকারকর্মী অপরাজিতা সংগীতা।
সাংগাতের কোর গ্রুপ মেম্বার ফওজিয়া খোন্দকার ইভা বলেন, ‘পুরুষতন্ত্র নারীর শত্রু, পুরুষ নন। পুরুষতান্ত্রিক ধ্যান-ধারণার কারণে দারিদ্র, সহিংসতা এবং মহামারির প্রথম শিকার হয় নারী ও মেয়ে শিশু। এই ধারা ভেঙে দিতে সবাইকে-বিশেষত গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে।’
গণমাধ্যমে জেন্ডার সহিংসতার ঘটনা বর্ণনায় সংবেদনশীলতা ও নীতি-নৈতিকতা চর্চার আহ্বান জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্নিগ্দ্ধা রেজওয়ানা বলেন, ’ধর্ষণের ঘটনা বর্ণনায় সুড়সুড়িমূলক শব্দ ব্যবহারের মাধ্যমে সারভাইভারকেই মানসিক ও সামাজিকভাবে পর্যুদস্ত করা হয় ‘
চলচ্চিত্র নির্মাতা ও অধিকারকর্মী অপরাজিতা সংগীতা বলেন, ‘নাটক-সিনেমায় ট্রান্সজেন্ডার চরিত্রকে খুবই আপত্তিকর ও নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়।’ তিনি নাটক-সিনেমা এবং বিজ্ঞাপন নির্মাতাদের জেন্ডার বৈচিত্রের প্রতি আরও সংবেদনশীল হওয়ার আহ্বান জানান।
আর্টিকেল নাইনটিনের আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, ‘জেন্ডার সহিংসতার ঘটনা রিপোর্টিংয়ে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে। এজন্য রিপোর্টিংয়ের সঙ্গে যুক্ত সাংবাদিকদের জেন্ডার সংবেদনশীল ভাষার ব্যবহার বিষয়ক প্রশিক্ষণও প্রয়োজন।’
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


