জ্যোতির বিরুদ্ধে জাহানারার অভিযোগ, যা বলছে বিসিবি
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৯ এএম, ৫ নভেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশ নারী দলের পেসার জাহানারা আলম। লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে আছেন। বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। সেখান থেকে একটি দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে নারী দলের অধিনায়ক জ্যোতির বিরুদ্ধে অনৈতিক সুবিধা নেওয়ার পাশাপাশি জুনিয়রদের গায়ে হাত তোলার অভিযোগ তুলেছেন জাহানারা।
নারী দলের এক সময়ের নিয়মিত মুখ এই পেসারের সেই সাক্ষাৎকার নজরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও। তার এমন মন্তব্য পুরোপুরি ভিত্তিহীন, মনগড়া ও অসত্য বলে প্রত্যাখ্যান করেছে বোর্ড।
মঙ্গলবার (৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বলেছে, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের সাবেক এক সদস্যের মাধ্যমে গণমাধ্যমে প্রদত্ত কিছু মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে, যেখানে তিনি বর্তমান জাতীয় দলের অধিনায়ক, খেলোয়াড়, স্টাফ এবং টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করেছেন।'
'বিসিবি এসব অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন, মনগড়া ও অসত্য বলে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। বোর্ড মনে করে, এমন অপমানজনক ও বিভ্রান্তিকর দাবি অত্যন্ত দুঃখজনক, বিশেষ করে যখন বাংলাদেশের নারী দল আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসনীয় অগ্রগতি ও ঐক্য প্রদর্শন করছে।'
'বোর্ডের মতে, এসব মন্তব্যের সময়কাল ও ইচ্ছাকৃত, দূরভিসন্ধিমূলক এবং এমন এক দলের মনোবল ও ঐক্য নষ্টের উদ্দেশ্যে করা হয়েছে, যারা দেশের হয়ে গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করছে। আরও হতাশাজনক বিষয় হলো, যিনি এই মন্তব্যগুলো করেছেন, তিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের কোনো পরিকল্পনা বা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন এবং প্রাসঙ্গিকতাও নেই, তবু বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেছেন।'
'বিসিবি স্পষ্ট করে জানাতে চায় যে, বোর্ড নারী জাতীয় দলের নেতৃত্ব, খেলোয়াড় এবং ম্যানেজমেন্টের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখে। বোর্ডের তদন্তে কোনো অভিযোগেরই প্রমাণ মেলেনি, এবং বিসিবি দলের সদস্য ও সংশ্লিষ্ট সবার পাশে দৃঢ়ভাবে রয়েছে।'
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







