জয়পুরহাটে বাণিজ্যিকভাবে লেটুস চাষ, লাভবান কৃষক
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৫ পিএম, ২০ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার
জয়পুরহাটে বাণিজ্যিকভাবে লেটুস চাষ
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার প্রত্যন্ত অঞ্চল দহদপুর গ্রামে বাণিজ্যিকভাবে অত্যধিক পুষ্টি গুণাগুণ সমৃদ্ধ সবজি লেটুস চাষ করে সফলতার স্বপ্ন বুনছেন কৃষক পলাশ।
সরেজমিন দহদপুর গ্রাম ঘুরে লেটুস চাষি পলাশের সঙ্গে কথা বলে জানা যায়, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সমন্বিত কৃষি ইউনিটের সার্বিক তত্বাবধানে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশনের সহায়তায় ১৫ শতাংশ জমিতে লেটুস চাষ করছেন কৃষক পলাশ।
লেটুস চাষে বাড়তি কোন ঝামেলা নেই। অন্যান্য ফসলের মতোই চাষ পদ্ধতি। লেটুস ট্রপিকেল জাতের লেটুসের বীজ রোপণকরা হয় গত অক্টোবর মাসের ১০ তারিখে। ৬৫ দিনের ফসল হিসেবে বর্তমানে এগুলো তোলার উপযুক্ত সময় চলছে।
কৃষক পলাশ জানান, অনেকেই জমি থেকে নিয়ে যাচ্ছেন আবার বাজারেও গিয়ে বিক্রি করে থাকেন। ৮ হাজার টাকা খরচ করে প্রায় ৪৫ হাজার টাকা বিক্রি করার আশা প্রকাশ করেন তিনি।
জেলা শহরের সবজি বাজারের নিরাপদ সবজি কর্ণারেও এ লেটুস পাওয়া যাচ্ছে। চাইনিজ রেষ্টুরেন্ট গুলোতে ব্যাপক চাহিদা থাকায় লেটুস বিক্রিতে কোন সমস্যা হচ্ছেনা এবং প্রতিটি লেটুস বিক্রি হচ্ছে ৩০ টাকা বলে জানান কৃষক পলাশ।
অত্যাধিক পুষ্টি গুণাগুণ সমৃদ্ধ লেটুস পাতায় রয়েছে বহুবিধ উপকারিতা । এ জন্য পুষ্টিবিদরা প্রতিদিনের খাদ্য তালিকায় লেটুস পাতা রাখার পরামর্শ প্রদান করেছেন।
জাকস ফাউন্ডেশনের কৃষি কর্মকর্তা শাহাদত হোসেন শাহিন বলেন, লেটুস চাষে সার, বীজ প্রদানসহ কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে।
জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নূরুল আমিন বলেন, পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সার্বিক দিক নির্দেশনায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশন অত্যাধিক পুষ্টিগুণাগুণ সমৃদ্ধ সবজি লেটুস চাষে কৃষকদের উদ্বুদ্ধকরাসহ আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।
পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান বলেন, পাঁচবিবি উপজেলার দহদপুর গ্রামের কৃষক পলাশ এবার ১৫ শতাংশ জমিতে অত্যাধিক পুষ্টি গুণাগুণ সমৃদ্ধ সবজি লেটুস বাণিজ্যিকভাবে চাষ করে সফলতা অর্জন করেছে। লেটুস চাষে সফলতায় আশপাশের কৃষকরাও লেটুস চাষে এগিয়ে আসছেন বলে জানান তিনি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



