ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ১৫:৩৬:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন

ঝালকাঠিতে কুটিরশিল্প সামগ্রী বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৩ পিএম, ৮ ডিসেম্বর ২০২১ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঝালকাঠির নারীদের আত্ম কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে হাতে তৈরি কুটিরশিল্প সামগ্রী বিক্রয় কেন্দ্র ও বিউটিপার্লার উদ্বোধন করা হয়েছে। 

আজ বুধবার বেলা ১১টায় শহরের আমতলা সড়কের আরএস প্লাজা ও থানা সড়কের বিসমিল্লাহ টাওয়ারে দু’টি প্রতিষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জোহর আলী। 
মহিলাবিষয়ক অধিদপ্তর এ প্রতিষ্ঠানটির পরিচালনা করবে। 

ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন শেষে নারী উদ্যোক্তাদের নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি। 

জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে আয়শা সিদ্দিকা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে পৌরসভার প্যানেল মেয়র তরুণ কর্মকার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারিহা নিশাত, সদর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, সদর উপজেলা মহিলা ভাইস  চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী ও সদর থানার ওসি খলিলুর রহমান উপস্থিত ছিলেন। 

এ প্রতিষ্ঠান থেকে অল্পখরচে নারীরা রূপসজ্জা, হাতে তৈরি পোশাকসহ বিভিন্ন কুটিরশিল্প সামগ্রী পাওয়া যাবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।