টর্নেডোর আঘাতে নিশ্চিহ্ন যুক্তরাষ্ট্রের এক শহর
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১১ পিএম, ২৬ মার্চ ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের মিসিসিপি ও আলাবামায় স্থানীয় সময় শুক্রবার (২৫ মার্চ) আঘাত হানে শক্তিশালী টর্নেডো। এ প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ২৬ জন প্রাণ হারিয়েছেন।
টর্নেডোর আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মিসিসিপির রোলিং পার্ক শহর। বলতে গেলে শহরটি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। শত শত মানুষের বাসস্থান পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। যত্রতত্র পড়ে আছে ধসে যাওয়া গাড়ি, ইট ও কাঁচের টুকরা।
ওই শহরের এক বাসিন্দা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, তিনি তার বাথটাবে আশ্রয় নিয়ে কোনোমতে টর্নোডোর আঘাত থেকে রক্ষা পেয়েছেন।
রোলিং পার্ক শহর ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও আশপাশে কিছুই হয়নি। পাশের শহর যারা আছেন তারা জানেনও না— তাদের প্রতিবেশি শহরের বাসিন্দাদের বাড়ি-ঘর সব ধ্বংস হয়ে গেছে।
এছাড়া রোলিং পার্ককে ঘিরে যেসব সবুজ কৃষি জমি আছে, ওই জমিগুলোতেও টর্নেডোর কোনো ছোঁয়া লাগেনি। এমনিক বাতাসে গাছ গুলোও বেঁকে যায়নি। কিন্তু টর্নেডো যেসব বাড়ি-ঘরের ওপর দিয়ে গেছে, সেগুলো বিলুপ্ত হয়ে গেছে।
সপ্তাহের শেষ দিন উপলক্ষ্যে যেসব বাড়িতে বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনরা একত্রিত হয়েছিলেন সেগুলো মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
বিবিসি জানিয়েছে, কাঠ দিয়ে যেসব বাড়ি-ঘর তৈরি করা হয়েছিল সেগুলো ছোট ছোট টুকরায় পরিণত হয়েছে। একটি ঘরের ভেতর উল্টে পড়ে আছে ওয়াশিং মেশিন। তবে এই ঘরে যে রান্না ঘর ছিল সেটির কোনো চিহ্ন নেই।
টর্নেডোটি আঘাত হানে মধ্যরাতে। ওই সময় মানুষ ঘুমিয়ে ছিলেন। ফলে কেউ টর্নেডো সম্পর্কে কোনো আগাম সতর্কতা পাননি। খারাপ কিছু হতে যাচ্ছে— ঘুমন্ত বাসিন্দারা এমন ইঙ্গিত পেয়েছেন টর্নেডোর ভয়ানক শব্দ শুনে।
ফ্রান্সিসকো ম্যাকনাইট নামের এক বাসিন্দা বিবিসিকে বলেছেন, এটি অলৌকিক ঘটনা যে তিনি বেঁচে আছেন। ফ্রান্সিসকো আরও জানিয়েছেন, শুক্রবার রাতে বাতাসের যে শব্দ তিনি শুনেছেন, এর আগে কখনো এমন ভয়ানক শব্দ শোনেননি; জীবনে আর কখনো শুনতে চান না।
হতবিহ্বল হয়ে পড়ে তিনি নিজের বাথরুমের বাথটাবের কাছে গিয়ে আশ্রয় নেন। আর ওইখানে যাওয়াতেই বেঁচে যান তিনি। টর্নেডোর শক্তিশালী আঘাতে তার বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
ফ্রান্সিসকো নামের এই বাসিন্দা আরও জানিয়েছেন, টর্নেডোটি মাত্র ৫-১০ মিনিট স্থায়ী ছিল। কিন্তু এই সময়ের মধ্যে অনেক মানুষকে বাস্তুহারা করে দিয়েছে এটি।
সূত্র: বিবিসি
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে






