ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১২:০৩:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচ জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

টাইমের শীর্ষ পদে ন্যান্সি

আপডেট: ০৮:৪০ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৩ শুক্রবার

নিউজ ডেস্ক উইমেননিউজ২৪.কম ঢাকা : বিশ্বজুড়ে প্রভাবশালী টাইম সাময়িকীর নতুন ব্যবস্থাপক সম্পাদক (ম্যানেজিং এডিটর) পদে যোগ দিয়েছেন ন্যান্সি গিবস। ৫৩ বছর বয়স্ক ন্যান্সি গিবস প্রথম নারী, যিনি এ গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব নিতে যাচ্ছেন। গত সেপ্টেম্বর মাস থেকে তিনি এ পদে কাজ শুরু করেছেন। ১৯৮৫ সালে টাইমে কাজ শুরু করেন ন্যান্সি। ১৯৮৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবীণদের নিয়ে টাইমে প্রকাশিত হয় তাঁর প্রথম মূল প্রবন্ধ (কভার স্টোরি)। এরপর এখন পর্যন্ত টাইমে প্রকাশিত হয়েছে তাঁর ১৭৪টি মূল প্রবন্ধ। এ সংখ্যাটা টাইমের ইতিহাসে রেকর্ড। এখন পর্যন্ত কোনো সাংবাদিক, লেখকের এত সংখ্যক মূল প্রবন্ধ প্রকাশিত হয়নি। ২০০১ সালে ৯/১১ এর পর ন্যান্সি লিখেন ৯,৫০০ শব্দের একটি মূল প্রবন্ধ। টাইমের এ সংখ্যাটি ম্যাগাজিন শিল্পের সর্বোচ্চ সম্মান ন্যাশনাল ম্যাগাজিন অ্যাওয়ার্ড জিতে নেয়। টাইমের এ শীর্ষপদে আসার আগে ২০১১ সালে ন্যান্সি একই প্রতিষ্ঠানে সহকারী ব্যবস্থাপক সম্পাদক হিসাবে কাজ করে বেশ আলোচিত হন। তাঁর নেতৃত্বে ১৯২৩ সালে প্রতিষ্ঠিত টাইমে বেশ পরিবর্তন আসে। অনুসন্ধানী প্রতিবেদন বিষয়ে ও পাঠকের কাছে আরও সহজে পৌছার ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন ন্যান্সি। যা বেশ প্রশংসিত হয়। বর্তমানে টাইম ডিজিটাল এবং মূদ্রণ উভয় মাধ্যমে সারাবিশ্বে ৫ কোটিরও বেশি পাঠকের কাছে পৌছে যাচ্ছে। কেবল ডিজিটাল আর মূদ্রন মাধ্যমে থেমে থাকেননি ন্যান্সি। টাইম এবার ছুঁয়েছে ভিডিও মাধ্যমও। ন্যান্সির নেতৃত্বে টাইম সম্প্রতি ‘রেড বর্ডার ফিল্মস’ নামে নতুন প্রামাণ্যচিত্র বিষয়ক বিভাগ শুরু করেছে। যা ম্যাগাজিনের ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিষ্ঠিত হওয়ার পর এ পর্যন্ত ১৬ জন ব্যবস্থাপক সম্পাদক পেয়েছে টাইম। ন্যান্সি ১৭তম ব্যবস্থাপক সম্পাদক হিসাবে যোগ দিলেন। ন্যান্সিকে এ পদে নিয়োগ দিয়েছেন ম্যাগাজিনটির শীর্ষস্থানীয় পদে থাকা আরেক নারী, এডিটর ইন চিফ মার্থা নেলসন। তিনি উচ্ছসিত হয়ে বলেন, ‘ব্যবস্থাপক সম্পাদক পদে কাকে নিয়োগ দিব, বিষয়টি আমার কাছে মোটেও সহজ ছিল না। কিন্তু এবার আমাকে এক মুহূর্ত দুশ্চিন্তায় পরতে হয়নি কারণ নামটা ছিল ন্যান্সি গিবসের। সে এ মুহূর্তে ওই পদের যোগ্যতম ব্যক্তি।’ নিউইয়র্কের বাসিন্দা ন্যান্সি ইয়েল বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রাজনীতি, দর্শন, অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন। তিনি সাংবাদিকতা শিক্ষার অন্যতম পীঠস্থান প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে দুইবার ‘ফেরিস প্রফেসর’ সম্মাননা লাভ করেন। তিনি টাইমের নির্বাহী সম্পাদক মাইকেল ডুফির সঙ্গে লিখেছেন গ্রন্থ, ‘দ্য প্রেসিডেন্ট ক্লাব: ইনসাইড দ্য ওয়ার্ল্ডস মোস্ট এক্সক্লুসিভ ফ্রেটারনিটি’। যা গত বছর নিউ ইয়র্ক টাইমসে ৩০ সপ্তাহেরও বেশি সময় ধরে সর্বাধিক বিক্রিত বই ছিল। একই লেখকের সঙ্গে ন্যান্সি ২০০৭ সালে লিখেছিলেন আরেকটি বই, ‘দ্য প্রিচার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট: বিলি গ্রাহাম ইন দি হোয়াইট হাউজ’। ১ অক্টোবর’২০১৩