ট্রাকচাপায় নিহত বাবা-মেয়ে, আহত মা-মেয়ে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৫ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় ওই মোটরসাইকেলে থাকা মা ও মেয়ে গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের পিলজংগ বালুয়ার দোকান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক জব্দ ও ট্রাকের চালক মোহাম্মদ শাহজাহান সরদারকে (৩৮) আটক করেছে কাটাখালী হাইওয়ে থানার পুলিশ।
নিহতরা হলেন, শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের সোহেল ফরাজি (৩৩) ও তার ৫ বছর বয়সী মেয়ে নওরীন। আহতরা হলেন, সোহেল ফরাজির স্ত্রী মিনি বেগম ও বড় মেয়ে নওশীন (১০)।
কাটাখালী হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে মোটরসাইকেলে করে একই পরিবারের চারজন বাগেরহাটের শরণখোলার উদ্দেশে যাচ্ছিলেন। বালুয়ার দোকান নামক স্থানে পৌঁছালে সামনে থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে একপাশ থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা চারজনই পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে ব্যবসায়ী সোহেল ফরাজী সপরিবারে মোটরসাইকেলযোগে বাগেরহাট থেকে খুলনায় যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বাগেরহাটগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলে থাকা চারজনই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহেল ফরাজী ও তার ছোট মেয়ে নওরীন আক্তারকে মৃত বলে ঘোষণা করেন। আহত মিনি বেগম ও বড় তার মেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
খুলনা মেডিকেলে আহত মিনির মামা আলাউদ্দিন তালুকদার বলেন, আমার ভাগনি, ভাগনিজামাই ও দুই মেয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিল। পিলজংগ এলাকায় পর্যন্ত পৌঁছালে ট্রাকের ধাক্কায় ভাগনিজামাই ও তাদের ছোট মেয়ে মারা যায়। বাকি দুজনের অবস্থাও গুরুতর।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








