ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২৩:৩৮:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

ট্রাকচাপায় প্রাণ গেল পাঁচ নারীসহ ৬ জনের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০২ পিএম, ২৩ জুলাই ২০২৫ বুধবার

ট্রাকচাপায় প্রাণ গেল পাঁচ নারীসহ ৬ জনের

ট্রাকচাপায় প্রাণ গেল পাঁচ নারীসহ ৬ জনের

নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের ৬ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজনই নারী। আজ বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আইড়মারী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে, তারা সবাই একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল আইড়মারী ব্রিজ এলাকায় মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে ওই ঢাকাগামী মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মাইক্রোবাসের পাঁচ যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও দুজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়।

বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন ও বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।